স্কটল‌্যা‌ন্ডের সংস‌দে প্রথম বাংলা‌দেশি ফয়সল 

লন্ডন প্রতিনিধি
০৯ মে ২০২১, ০৮:৫৩আপডেট : ০৯ মে ২০২১, ০৮:৫৩

স্কটল‌্যা‌ন্ডের সংস‌দে বাঙালি ও বাংলা‌দেশি হি‌সে‌বে প্রথমবারের মতো এমএসপি (মেম্বার অব স্কটিশ পার্লামেন্ট) নির্বাচিত হয়ে‌ছেন ফয়সল হোসেন চৌধুরী। স্কটিশ লেবার পার্টি থেকে লোদিয়ান এলাকার এমএসপি হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ মে) স্কটিশ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কোভিড নীতিমালার কারণে এবারের ভোট গণনা শুরু হয় পরদিন শুক্রবার সকাল ৯টায়। শনিবার রাতে গণনা সম্পন্ন হলে, রাতে ফলাফল ঘোষণা দেন রিটানিং অফিসার। তার জয়ের থবরে স্কটিশ বাংলাদেশি কমিউনিটিতে চলছে আনন্দের জোয়ার।  স্কটল‌্যা‌ন্ডের সংস‌দে প্রথমবা‌রের মতো সংসদ সদস‌্য নির্বা‌চিত হওয়ায়।  স্কটল‌্যা‌ন্ডের শ‌ক্তিশালী রাজ‌নৈ‌তিক দল স্ক‌টিশ লেবার পা‌র্টি থে‌কে নির্বাচিত হন তিনি। ফয়লের বাড়ি হ‌বিগ‌ঞ্জে। তিনি একজন সফল ব‌্যবসায়ী।

এর আগে লেবার পার্টি থেকে ২০১৭ সালে অনুষ্ঠেয় ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা সাউথওয়েস্ট আসনে লড়াই করেন ফয়সল চৌধুরী। এছাড়া ২০১৪ সালে স্কটিশ রেফারেন্ডাম চলাকালীন ‘বাংলাদেশিজ ফর বেটার টুগেদার ক্যাম্পেইন’ এর সমন্বয়কারী ছিলেন তিনি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
চীনের এআই উত্থানে কেন চাপে যুক্তরাষ্ট্র
চীনের এআই উত্থানে কেন চাপে যুক্তরাষ্ট্র
পর্তুগাল-কলম্বিয়া গোলশূন্য, বিরতিতে উজবেকিস্তান এগিয়ে কঙ্গোর বিপক্ষে
পর্তুগাল-কলম্বিয়া গোলশূন্য, বিরতিতে উজবেকিস্তান এগিয়ে কঙ্গোর বিপক্ষে
মায়ামিতে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, আটলান্টায় কঙ্গো-উজবেকিস্তান
মায়ামিতে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, আটলান্টায় কঙ্গো-উজবেকিস্তান
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি