পর্তুগাল-কলম্বিয়া গোলশূন্য, বিরতিতে উজবেকিস্তান এগিয়ে কঙ্গোর বিপক্ষে

স্পোর্টস ডেস্ক 
২৮ জুন ২০২৬, ০৬:২৯আপডেট : ২৮ জুন ২০২৬, ০৬:২৯

মায়ামি স্টেডিয়ামে পর্তুগাল-কলম্বিয়া ম্যাচটা প্রত্যাশার চেয়েও বেশি খোলামেলা। এক প্রান্তে রোনালদোর শট ব্লক হয়ে যায়, আর পরের মুহূর্তেই বল কেড়ে নিয়ে গতিময় কাউন্টারে ছোটে কলম্বিয়া— হামেস রদ্রিগেজের দূরপাল্লার শট গোলরক্ষক দিয়োগো কস্তার হাতের তালুতে জ্বালা ধরিয়ে দেয়। দুই দলই আক্রমণে সমান সমান, কিন্তু গোল আসেনি কারো পক্ষেই। বিরতিতে যুক্ত হয়েছে তিন মিনিট অতিরিক্ত সময়। স্কোর অপরিবর্তিত — ০-০। 

অপরদিকে আটলান্টায় চমক দেখাচ্ছে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উজবেকিস্তান। মাত্র ১০ মিনিটে এলদর শোমুরোদভের গোলে এগিয়ে যায় তারা। এরপরের পুরো সময়টা ডিআর কঙ্গোর দখলে থাকলেও, কোনও কার্যকর সুযোগ তৈরি করতে পারেনি তারা, লক্ষ্যে একটিও শট নেই এখনও। একের পর এক ক্রস বক্সে পড়লেও উজবেকিস্তানের রক্ষণ ধৈর্যের সাথে সামলে নিচ্ছে সবকিছু।

বিরতিতে স্কোর ডিআর কঙ্গো ০, উজবেকিস্তান ১।  প্রথমবার বিশ্বকাপে এসেই ইতিহাস গড়ার দিকে এগোচ্ছে উজবেকিস্তান।

/এসটি/ 
সম্পর্কিত
মৃত বন্ধুকে নিয়ে কটূক্তি, সৌদি সমর্থকের আজীবন নিষেধাজ্ঞা দাবি রোনালদোর
‘স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর বিনিয়োগ আমাদের জন্য সম্মানের’
রোনালদোর গোলে জয় পেলো আল নাসর
সর্বশেষ খবর
‘একটি কিনলে একটি ফ্রি’ অফারে কয়েক কোটি টাকা নিয়ে উধাও, সেই পেজের মালিক গ্রেফতার
‘একটি কিনলে একটি ফ্রি’ অফারে কয়েক কোটি টাকা নিয়ে উধাও, সেই পেজের মালিক গ্রেফতার
১০ শিক্ষার্থীর জন্য দুর্গম পাহাড়ে দুই শিক্ষকের লড়াই
১০ শিক্ষার্থীর জন্য দুর্গম পাহাড়ে দুই শিক্ষকের লড়াই
দুর্গাপূজায় মাংস খাওয়া কেন হিন্দু বাঙালিদের ঐতিহ্য?
দুর্গাপূজায় মাংস খাওয়া কেন হিন্দু বাঙালিদের ঐতিহ্য?
তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য
তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য
সর্বাধিক পঠিত
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার