শনিবার সারপ্রাইজ: মুখোমুখি বসছেন তাহসান-মিথিলা!

সুধাময় সরকার
১৫ মে ২০২১, ০১:৫৫ আপডেট : ১৬ মে ২০২১, ১২:৪০

অবশেষে উন্মোচন হলো তাহসান-মিথিলার ‘স্যাটারডে সারপ্রাইজ’ রহস্য। সত্যি সত্যি সবাইকে বিস্মিত করে শনিবার (১৫ মে) রাত ঠিক ৯টায় তারা ফের বসবেন মুখোমুখি। করবেন জীবনের গল্প।

তাদের এই মুখোমুখি বসার ঘটনাটি সরাসরি সম্প্রচার হবে ফেসবুকের মাধ্যমে। দেখা যাবে ই-কমার্স সাইট ইভ্যালির ফেসবুক পেজ থেকে। বিষয়টি শুক্রবার (১৫ মে) দিবাগত মধ্যরাতে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন ইভ্যালির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আরিফ আর হোসেন।

তিনি বলেন, ‘শনিবার রাত ঠিক ৯টায় উনারা দুজন সরাসরি হাজির হবেন ফেসবুক লাইভে। সঞ্চালনা করবেন স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব। তাই নয়, তাহসানের পর এবার সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে ইভ্যালির দ্বিতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাফিয়াথ রশিদ মিথিলাকে।’

কিন্তু সংসার জীবন বিচ্ছেদের লম্বা বিরতির পর নতুনকরে দু’জনে মুখোমুখি বসে কী আলাপ করবেন? নাকি ইভ্যালির নতুন অফার বা পণ্য বিপণনের কথা বলবেন ক্রেতাদের সঙ্গে!

আরিফ আর হোসেন বলেন, ‘একদমই তেমন কিছু না। উনারা দু’জনে শোতে অংশ নেবেন সেলিব্রিটি হিসেবে। সঞ্চালকের সূত্র ধরে ঈদ, আগামীর পরিকল্পনা, জীবনের নেতিবাচক আর ইতিবাচক অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। এটা একেবারেই এক্সক্লুসিভ একটি সেলিব্রিটি শো।’

আরও জানান, এখন থেকে তাহসান-মিথিলা দু’জনই ইভ্যালির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সামনের দিনগুলোতে কাজ করে যাবেন।

এর আগে বুধবার (১২ মে) দিবাগত মধ্যরাতে অন্তর্জালে অভিনব এক রহস্যের জাল ছড়িয়ে দিলেন প্রাক্তন দম্পতি তাহসান ও মিথিলা।

তাহসান তার ফেসবুক পেইজে লিখে দিলেন- This Saturday night I have a surprise for you। ঈদ সামনে রেখে এমন পোস্ট তাহসান দিতেই পারেন। এমনকি তার একমাত্র কন্যা আইরাকে সারপ্রাইজ দিতেও এমনটা হতে পারে। কিন্তু জলটা ঘোলা হলো ঠিক এক ঘণ্টার মাথায় মিথিলার পাল্টা পোস্টে। তিনি তার ভেরিফায়েড পেইজে লিখে দিলেন- ‌Really !!!??........Waiting for the surprise।

মূলত এর পর থেকেই নেটিজেনদের মধ্যে রহস্য দানা বাধলো। উঠলো নানাবিধ প্রশ্ন। যে প্রশ্নের চাপে অনেকে মিথিলা-সৃজিতের চলমান সুসম্পর্কটাকেও প্রশ্নবিদ্ধ করলো। বিপরীতে আশায় বুক বাঁধলো অনেকেই- আবার বুঝি দু’জনে এক হতে চললো- আসছে শনিবারেই সেই মাহেন্দ্রক্ষণ!

শনিবার সারপ্রাইজ: মুখোমুখি বসছেন তাহসান-মিথিলা! তবে রহস্যের পেছনে যাই থাকুক, দু’জনার পোস্টের অধিকাংশ মন্তব্যেই শুভেচ্ছায় সিক্ত হলেন দু’জনে। এরমধ্যে রহমান হাবিব নামের একজনের মন্তব্য ছিলো এমন- The best dramatic & amazing divorced couple i've ever seen... Tahsan & Mithila।

২০১৯ সালের ডিসেম্বরে ভারতের নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঢাকার গায়িকা-অভিনেত্রী মিথিলা। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’জনে ভালোই আছেন- দুই বাংলায়।

বিপরীতে তাহসান এখনও সিঙ্গেলই আছেন।

* অন্তর্জালে তাহসান-মিথিলার ‘শনিবার সারপ্রাইজ’ রহস্য!

* তাহসানের আগেই সারপ্রাইজ দিলেন জন!

/এমএম/
সম্পর্কিত
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
রোহিঙ্গা তরুণদের সঙ্গে সময় কাটালেন তাহসান
রোহিঙ্গা তরুণদের সঙ্গে সময় কাটালেন তাহসান
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান
ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান
দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ
দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’