করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ হারিয়েছেন ভারতের ২৭০ চিকিৎসক

বিদেশ ডেস্ক
১৯ মে ২০২১, ১০:২৭আপডেট : ১৯ মে ২০২১, ১০:২৭
image

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে এখন পর্যন্ত ভারতের ২৭০ চিকিৎসক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) এসব চিকিৎসকদের তালিকা প্রকাশ করেছে। সম্প্রচারমাধ্যম মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় মারা ভারতীয় চিকিৎসকদের মধ্যে রয়েছেন আইএমএ’র সাবেক প্রেসিডেন্ট ডা. কেকে আগরওয়াল। গত সোমবার তার মৃত্যু হয়।

করোনায় সবচেয়ে বেশি ৭৮ চিকিৎসকের মৃত্যু হয়েছে বিহার রাজ্যে। এরপরেই উত্তরপ্রদেশে ৩৭ জন, দিল্লিতে ২৯ জন এবং অন্ধ্র প্রদেশের ২২ জনের মৃত্যু হয়েছে।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কোভিড-১৯ তালিকা অনুযায়ী মহামারির প্রথম ঢেউয়ে মারা যায় ৭৪৮ চিকিৎসক। আইএমএ’র বিবৃতিতে বলা হয়েছে, গত বছর ভারতের ৭৪৮ চিকিৎসক কোভিড-১৯ এ মারা যায়, আর বর্তমান ঢেউয়ে অল্প সময়ের মধ্যে আমরা ২৭০ চিকিৎসককে হারিয়েছি।

আইএমএ প্রেসিডেন্ট ডা. জেএ জয়ালাল বলেন, ‘দ্বিতীয় ঢেউ সবার জন্যই মারাত্মক প্রাণঘাতীতে পরিণত হচ্ছে, বিশেষ করে সামনের কাতারে থাকা স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য।’

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
জাপানের প্রধানমন্ত্রীকে ‘ছোট বোন’ বলে সম্বোধন মোদির
সর্বশেষ খবর
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পরামর্শ সভা
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পরামর্শ সভা
সিমোনের কীর্তির দিনে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্পেন
সিমোনের কীর্তির দিনে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্পেন
রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি
রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি
১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
খেলাপির টাকা কি ফেরত আসবে১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ