খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক 
০২ জুলাই ২০২৬, ১৮:৫০ আপডেট : ০২ জুলাই ২০২৬, ২০:৩১

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে ভারতের ক্ষমতাসীন দল, বিরোধী দল, আঞ্চলিক রাজনৈতিক দল এবং ভারত সরকারের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে তেহরান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেষ বিদায় অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্রা মার্ঘেরিটা এবং বিহারের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল (অব.) সৈয়দ আতা হাসনাইন। তারা ৩ জুলাই ইরান সফরে যাবেন।

শীর্ষ বিজেপি নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভিও আমন্ত্রণ পেয়েছেন। তিনি আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও অনুষ্ঠানে যোগ দেবেন কিনা জানাননি।

বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলটির পররাষ্ট্র বিষয়ক বিভাগের প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

সালমান খুরশিদ নিশ্চিত করেছেন, তিনি কংগ্রেসের প্রতিনিধিত্ব করে শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি বলেন, আমি দলের প্রতিনিধিত্ব করছি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেবো।

খুরশিদ এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি বৃহস্পতিবার (২ জুলাই) বিকাল ৪টায় বিশেষ মাহান এয়ার ফ্লাইটে ইরানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ন্যাশনাল কনফারেন্সের সংসদ সদস্য আগা সাইয়্যেদ রুহুল্লাহ, হাজি হানিফা, ইমরান মাসুদ, আফজাল আনসারি, জম্মু ও কাশ্মির পিপলস কনফারেন্সের নেতা ও শিয়া ধর্মীয় নেতা ইমরান আনসারি, আগা সাইয়্যেদ মোহাম্মদ হাদি, মাসরুর আব্বাস আনসারি এবং আগা সাইয়্যেদ হাসান মুসাভি আল সাফাভিসহ আরও কয়েকজন ভারতীয় সংসদ সদস্য ও শিয়া সম্প্রদায়ের নেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শেষ বিদায় ও দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। তবে ৬ থেকে ১১ জুলাই ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের নির্ধারিত কর্মসূচির কারণে মোদির অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা কম বলে জানানো হয়েছে।

সূত্র: মানি কন্ট্রোল

/এএস/এমওএফ/ 
টাইমলাইন: আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়
০৫ জুলাই ২০২৬, ০৯:৩২
০৩ জুলাই ২০২৬, ১৭:০৭
০২ জুলাই ২০২৬, ১৮:৫০
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
সম্পর্কিত
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি
আম্বানিকে টেক্কা দিতে ভারতে ‘পানির দামে’ স্যাটেলাইট ইন্টারনেট দেবেন মাস্ক
সর্বশেষ খবর
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
ঢাকায় অনুষ্ঠিত হলো ডাটাডেভেলপ প্রাইজ ২০২৬ প্রতিযোগিতা
ঢাকায় অনুষ্ঠিত হলো ডাটাডেভেলপ প্রাইজ ২০২৬ প্রতিযোগিতা
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?