গাজায় যুদ্ধবিরতির পথ খুঁজতে বললেন বাইডেন

বিদেশ ডেস্ক
২০ মে ২০২১, ০৮:৩৩আপডেট : ২০ মে ২০২১, ০৮:৩৩
image

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় যুদ্ধবিরতির পথ খুঁজতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে সহিংসতার মাত্রা উল্লেখযোগ্য পরিমাণ কমে যাওয়া দেখতে চান বাইডেন। জবাবে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি নাগরিকদের জন্য শান্তি ও নিরাপত্তা পুনরায় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখতে চান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এতোদিন পর্যন্ত গাজায় চলমান সহিংসতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যৌথ বিবৃতির বিরোধিতা করে আসছে। এদিকে দশম দিনের মতো গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা রকেট ছুড়ে এই হামলার জবাব দিচ্ছে। বুধবার ইসরায়েল লক্ষ্য করে লেবানন থেকেও রকেট ছোড়া হয়। জবাবে লেবাননের কয়েকটি লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২২৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যে নারী ও শিশু রয়েছে শতাধিক। অন্যদিকে গাজা থেকে ছোড়া রকেটের আঘাতে দুই শিশুসহ ১২ ইসরায়েলি নিহত হয়েছে।

গাজায় হামলা শুরুর পর বুধবার সকালে চতুর্থবারের মতো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন জো বাইডেন। ওই সময়ে তিনি ইসরায়েলকে যুদ্ধবিরতির উপায় খুঁজতে বলেন। যুক্তরাষ্ট্র এর আগেও অস্ত্রবিরতির কথা বলেছে তবে আটকে দিয়েছে জাতিসংঘের যৌথবিবৃতি।

/জেজে/
সম্পর্কিত
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
সর্বশেষ খবর
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন