আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২৬, ১৯:০৯ আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১৯:০৯

নতুন এক সাক্ষাৎকারে নিজেকে ‘ইসরায়েলের ইতিহাসের সেরা প্রেসিডেন্ট’ বলে দাবি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৮০ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট একই সঙ্গে প্রশ্ন তোলেন, কোনও ইহুদি কীভাবে ডেমোক্র্যাটদের ভোট দিতে পারে!

উপস্থাপক জো কার্নেনকে ট্রাম্প বলেন, একজন ইহুদি ব্যক্তি কীভাবে ডেমোক্র্যাটদের ভোট দেয়, তা আমার বোধগম্য নয়। আমি ইসরায়েলের ইতিহাসের সেরা প্রেসিডেন্ট।

সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, ইসরায়েলে তার রেটিং নাকি ‘৯৯ শতাংশের কাছাকাছি’।

টেলিভিশনে ট্রাম্পের এমন অদ্ভুত দাবি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্ত নেটিজেনরা রীতিমতো ট্রল শুরু করেছেন। একজন লিখেছেন, ‘ট্রাম্প কি নিজেকে ইসরায়েলের প্রেসিডেন্ট ভাবছেন?’ অন্য একজন লিখেছেন, ‘কেউ একজন তাকে মনে করিয়ে দিন যে উনি ইসরায়েলের নন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।’ আরেকজনের মন্তব্য, “ওহ আচ্ছা, আমরা তাহলে ‘ইউনাইটেড স্টেটস অব ইসরায়েলে’ বাস করছি, এবার সব মাথায় ঢুকলো।”

কয়েক মাস ধরেই ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিশেষ করে ইরান যুদ্ধ চলাকালীন ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘রাস্তা খুলে দাও, পাগলেরা, নইলে নরকে বাস করতে হবে।’

একজন মার্কিন নেতার মুখে এমন ভাষা দেখে তখন সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলেন। যদিও ট্রাম্প বারবার দাবি করেছেন যে তিনি মন্ট্রিল কগনিটিভ অ্যাসেসমেন্ট পরীক্ষায় ৩০-এ ৩০ পেয়েছেন, যা তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার প্রমাণ। তবে বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়েছেন, এটি কোনও আইকিউ টেস্ট নয়, বরং ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের প্রাথমিক লক্ষণ পরীক্ষার একটি সাধারণ হাতিয়ার মাত্র।

এদিকে ট্রাম্পের এই যুদ্ধ থামানোর বড়াই নিয়ে এক্স হ্যান্ডেলে খোঁচা দিতে ছাড়েননি প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। একই যুদ্ধ ‘৩৮ বার’ থামানোর জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন দেওয়ার ব্যঙ্গাত্মক প্রস্তাব তুলে হান্টার লিখেছেন, ইতিহাসের কোনও প্রেসিডেন্ট একই যুদ্ধ এতবার শেষ করতে পারেননি। সিএনবিসির হিসাব অনুযায়ী আমাদের প্রিয় নেতা ইরানের সঙ্গে অন্তত ৩৮ বার যুদ্ধ শেষ করেছেন। কোনও প্রেসিডেন্ট আগে এমনটি করতে পারেননি এবং তিনি এখনও এটি শেষ করা থেকে থামেননি।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
সর্বশেষ খবর
হে কাবার মালিক, মক্কা-মদিনাকে হেফাজত করো: মিজানুর রহমান আজহারী
হে কাবার মালিক, মক্কা-মদিনাকে হেফাজত করো: মিজানুর রহমান আজহারী
এমপি নজরুলের জামিন আবেদন ফের নামঞ্জুর
এমপি নজরুলের জামিন আবেদন ফের নামঞ্জুর
নাহিদ রানাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা বিসিবির
নাহিদ রানাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা বিসিবির
আলমারিতে পড়ে থাকা চুড়িতেই বদলে যাবে ঘরের সাজ
আলমারিতে পড়ে থাকা চুড়িতেই বদলে যাবে ঘরের সাজ
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা