পাউবো’র নির্বাহী প্রকৌশলীকে মারধরের ঘটনায় এমপির ভাগ্নে গ্রেফতার

নাটোর প্রতিনিধি
২৫ মে ২০২১, ২২:২৫আপডেট : ২৫ মে ২০২১, ২২:২৭

নাটোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে মারপিটের ঘটনার মামলায় স্থানীয় এমপির ভাগ্নে নাফিউল ইসলাম অন্তরকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই মামলার একমাত্র আসামি। মঙ্গলবার (২৫ মে) বিকালে তাকে গ্রেফতার করা হয়। এসময় র‌্যাব ও পুলিশ সদস্যরা তার বাড়ি তল্লাশি করে। সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার নাফিউল ইসলাম অন্তর নাটোরের বিশিষ্ট ঠিকাদার জাহানের ছেলে ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ভাগ্নে। তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন এবং ভুক্তভোগী প্রকৌশলী আবু রায়হান জানান,
সিংড়া পৌরসভা এলাকার আত্রাই ও নাগর নদীর ভাঙন থেকে রক্ষা প্রকল্পের আওতায় নাটোর অফিস, ভবন ও পরিদর্শন বাংলো মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করার অনুমতি পান আসামি। শর্ত অনুযায়ী তিনি ওই কাজের টাইলস নির্বাচন করে দেবেন। তিনি ২৪ মে কাজের এলাকা পরিদর্শন করে টাইলস নির্বাচন শেষে কোডসহ ডকুমেন্ট নাফিউল ইসলাম অন্তর ও তার বাবা মীর আমিরুল ইসলাম জাহানের কাছে পাঠান। এ ব্যাপারে কথা বলতে তারা সোমবার বিকেলে শহরের দক্ষিণ বড়গাছা এলাকায় প্রকৌশলীর অফিসে আসেন। এনিয়ে তর্কাতর্কির জেরে ওই প্রকৌশলীকে মারপিট করে অন্তর। এসময় সরকারি ফাইল তছনছ ও আসবাবপত্র ভাঙচুর করেন তারা। পরে অফিসের কর্মচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

এঘটনায় ওই প্রকৌশলী বাদী হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করলে মঙ্গলবার বিকেলে অন্তরকে গ্রেফতার করে পুলিশ।

ওসি (তদন্ত) আব্দুল মতিন জানান, বুধবার আসামিকে আদালতে পাঠানো হবে।

/এমআর/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম