একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ মে ২০২৬, ২০:৩৭আপডেট : ০৬ মে ২০২৬, ২২:১৬

দেশের ছয় জেলায় বজ্রাঘাতে অন্তত আট কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (০৬ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে নওগাঁয় তিন জন, কুড়িগ্রাম, লালমনিরহাট, ময়মনসিংহ, জামালপুর ও নাটোরে একজন করে মারা যান। মাঠে বোরো ধান কাটার সময় বজ্রাঘাতে মৃত্যুর শিকার হন তারা।

নওগাঁ: নিয়ামতপুর এবং মহাদেবপুর উপজেলায় বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। দুপুরে নিয়ামতপুরের চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে এবং হাজিনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় বজ্রাঘাতে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। ওই শ্রমিক খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা। তবে তার নাম পরিচয় জানা যায়নি। এ ছাড়া চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলতে গিয়ে বজ্রাঘাতে অনুকূল চন্দ্র মোহন্ত নামে আরও একজন মারা যান।’

মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, ‘উপজেলার খাজুর উনিয়নের কুড়াপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে কৃষক দিলীপ চন্দ্র বর্মণ মারা যান।’ 

কুড়িগ্রাম: নাগেশ্বরী উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ওবায়দুল হক (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার বদিজামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুল ওই গ্রামের আব্দুল হকের ছেলে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট: কালীগঞ্জের ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট এলাকায় ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে ইউসুফ আলী (৩৮) নিহত হন। কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনি বিষয়টি জানান।

ময়মনসিংহ: নান্দাইল উপজেলায় ধান কাটার সময় বজ্রাঘাতে আব্দুর রাশিদ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। খারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

জামালপুর: দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে সোহেল মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নাটোর: লালপুরে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রাঘাতে আজিজ মণ্ডল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে বিলমাড়ীয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নওসাড়া সুলতানপুর চরে এ ঘটনা ঘটে। আজিজ মন্ডল ওই গ্রামের মোসলেম মণ্ডলের ছেলে। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি জানান।

বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
চট্টগ্রামে ৪ গুণ বেড়েছে ডেঙ্গু রোগী, কী করছে সিটি করপোরেশন
রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ব্যবসায়ী, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
আর্জেন্টিনাকে স্তব্ধ করে বড় অঘটন চায় কেপ ভার্দে
আর্জেন্টিনাকে স্তব্ধ করে বড় অঘটন চায় কেপ ভার্দে
জাতিসংঘ সদর দফতরের সামনে গায়ে আগুন দিয়ে ব্যক্তির মৃত্যু
জাতিসংঘ সদর দফতরের সামনে গায়ে আগুন দিয়ে ব্যক্তির মৃত্যু
ব্রাজিলের পর ফ্রান্সের প্রশংসা করলেন আর্জেন্টিনা কোচ
ব্রাজিলের পর ফ্রান্সের প্রশংসা করলেন আর্জেন্টিনা কোচ
ঋণের কিস্তির চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা
ঋণের কিস্তির চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি