পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে একদিনে ৫৭ জনের করোনা শনাক্ত

পটুয়াখালী প্রতিনিধি
২৬ মে ২০২১, ০৮:৫৬আপডেট : ২৬ মে ২০২১, ০৮:৫৬

পটুয়াখালীতে একদিনে নতুন করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত সবাই কলাপাড়ায় নির্মাণাধীন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন। আক্রান্তদের মধ্যে চীনের নাগরিক রয়েছেন ৩৫ জন, আর বাকি ২২ জন বাংলাদেশি। বর্তমানে তারা আইসোলেশনে আছেন।

মঙ্গলবার (২৫ মে) পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় পটুয়াখালী জেলার শুধু কলাপাড়া উপজেলায় ৫৭ জন কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন। তারা সবাই পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় এক হাজার জনের করোনা পরীক্ষা করে ৫৭ জনের শরীরে পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের সেখানে নিজস্ব আইসোলেশন সেন্টারে চিকিৎসা সেবা দেওয়া হাচ্ছে বলে জানান তিনি।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক শাহ আব্দুল মাওলা জানান, করোনা যাতে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আক্রান্তদের অধিকাংশরই কোনও লক্ষণ নেই।

মঙ্গলবার পর্যন্ত পটুয়াখালী জেলায় দুই হাজার ২৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত দুই হাজার ১২১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে বাড়িতে আইসোলেশনে আছেন ৯৪ জন ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন একজন। করোনায় জেলায় এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিমন্ত্রীর নিকটাত্মীয় পরিচয়ে প্রতারণা, অবশেষে ধরা
প্রতিমন্ত্রীর নিকটাত্মীয় পরিচয়ে প্রতারণা, অবশেষে ধরা
দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত: ডা. জাহেদ
দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত: ডা. জাহেদ
যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু
যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু
একই গ্রামের ১২১ জনকে নিয়োগের অভিযোগ: যা বলছে পাসপোর্ট অধিদফতর
একই গ্রামের ১২১ জনকে নিয়োগের অভিযোগ: যা বলছে পাসপোর্ট অধিদফতর
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
পাবনায় ১৬০০ ছাড়িয়েছে সমকামী, ১৬ জন এইডসে আক্রান্ত
পাবনায় ১৬০০ ছাড়িয়েছে সমকামী, ১৬ জন এইডসে আক্রান্ত