দুই বাহুতে রক্তচাপের পার্থক্য মানেই বিপদ

লাইফস্টাইল ডেস্ক
০১ জুন ২০২১, ০৭:০০আপডেট : ০১ জুন ২০২১, ০৭:০০

রক্তচাপ মাপতে বেশিরভাগ ক্ষেত্রে রোগীর একটি বাহুই ব্যবহার করতে দেখা যায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, দুই বাহুতেই মাপা উচিৎ রক্তচাপ। আর তাতে যদি দুরকম ফল আসে, তবে সতর্ক হতে হবে। বিশেষ করে মারাত্মক হৃদরোগের প্রাথমিক লক্ষণ হতে পারে রক্তচাপের এই পার্থক্য।

সাম্প্রতিক গবেষণা বলছে, দুই বাহুর রক্তচাপের পার্থক্য ৫ পয়েন্ট বা তার বেশি হলেই হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকটা বেড়ে যায়।

ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ ড. জেফরি বারজার বলেন, ‘এটা দুর্ভাগ্যই যে রক্তচাপটা দুই বাহুতে মাপার প্রচলন নেই। তবে আমি মনে করি এটা করা উচিৎ। এটা খুব সাধারণ একটা কাজ।’

স্বাস্থ্যবিদরা আরও জানান, দুই বাহুতে রক্তচাপের পার্থক্যটা প্রাথমিকভাবে অ্যাথেরোস্কেলেরোসিস-এর লক্ষণ। যার মানে হলো ধমনীতে ‘প্লাক’ জমেছে। এই প্লাক তথা রক্তনালীতে জমাট বাঁধার পেছনে চর্বি, কোলেস্টেরল, ক্যালসিয়াম; এসবই দায়ী। আর ধমনীর কোনও জায়গায় এ বাধাটা প্রকট আকার নিয়েছে কিনা সেটা বোঝার সহজ একটা উপায় হলো দুই বাহুর দুই রকম রক্তচাপ দেখতে পাওয়া।

‘হাইপারটেনশন’নামের একটি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫৪ হাজার লোকের ওপর গবেষণা করে দেখা গেছে দুই বাহুতে রক্তচাপের পার্থক্য প্রতি ১ পয়েন্ট বেড়ে যাওয়া মানে পরবর্তী ১০ বছরের মধ্যে তার হার্ট অ্যাটাকেরও ঝুঁকিও ১ শতাংশ বেড়ে যাওয়া। আর পার্থক্যটা সিস্টোলিক (উপরের দিকের) রক্তচাপের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য।

গবেষকরা জানালেন, দুই বাহুর রক্তচাপ ঠিক করে ফেলার কোনও সমাধান নেই। কারও ক্ষেত্রে নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবারই যথেষ্ট, আবার কারও ক্ষেত্রে প্রয়োজন হতে পারে ওষুধের।

সূত্র: ইউপিআই

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি