কুর্তির আদলে গুচি কাফতান, দামটাও আকাশছোঁয়া

আঞ্জুমান আরা ইতি
০২ জুন ২০২১, ০৭:০০আপডেট : ০২ জুন ২০২১, ০৭:০০

ফ্যাশন নিয়ে যারা নিয়মিত খোঁজ রাখেন তাদের কাছে গুচি নতুন নাম নয়। ১৯২১ সালে যাত্রা শুরু করা ইতালীয় ফ্যাশন ব্র্যান্ডটি এককথায় সেরা জায়গাটিই দখল করে আছে। আর তাই বরাবরই বিলাসি ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রে থাকে ব্র্যান্ডটি। আর গুচিও বিশ্বের নানা সংস্কৃতি ও ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিয়ে পোশাকে নিয়ে আসে তাদের নিজস্বতা। ফ্যাশন ব্র্যান্ডটি এবার তাদের সংগ্রহে এনেছে আমাদের চিরচেনা কুর্তি বা কামিজের আদলে তৈরি ‘গুচি কাফতান’। ইতালিতে তৈরি হলেও পোশাকটিতে আগাগোড়া এশীয় সংস্কৃতির ছাপ স্পষ্ট। আরও পরিষ্কার করে বলতে গেলে এ যেন আপনার ওয়্যারড্রোবেরই এক কোনে পড়ে থাকা কোনও একটা জামা।

অর্গানিক লিলেন কাপড়ের জামাটির গলায় ও হাতে ফুলেল নকশাখচিত চমৎকার এমব্রয়ডারি করা হয়েছে। পোশাকটির নান্দনিক ডিজাইনের দিকে তাকালেই মনে পড়বে আধুনিক কোনও বাঙালি বা ভারতীয় নারীর সংগ্রহে থাকা কুর্তির কথা। আর এসব কুর্তি দেখে অভ্যস্ত চোখ এ ‘গুচি কাফতান’-এর দাম শুনে চমকে যাবে নির্ঘাৎ। গুচির ব্র্যান্ড-এ এমন একটি কুর্তির জন্য গুনতে হবে সাড়ে তিন হাজার মার্কিন ডলার। টাকার অংকে যা প্রায় তিন লাখ টাকা।

গুচির ওয়েবসাইটে গেলেই দেখতে পাওয়া যাবে এ কাফতান পরা এক মডেলকে। অর্গানিক লিলেনের ওপর আরামদায়ক ফেব্রিক ও লেইসের নকশা করা হয়েছে এতে।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’