ভারতে পৌঁছাল ৩০ লাখ স্পুটনিক ভি ভ্যাকসিন

বিদেশ ডেস্ক
০২ জুন ২০২১, ১০:১৫আপডেট : ০২ জুন ২০২১, ১০:১৫

রাশিয়া থেকে ভারতে পৌঁছেছে ৩০ লাখ স্পুটনিক ভি ভ্যাকসিন। মঙ্গলবার হায়দরাবাদ পৌঁছায় এসব ভ্যাকসিন বহনকারী বিশেষ চাটার্ড বিমান আরইউ-৯৪৫০।

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। এই টিকা সংরক্ষণে বিশেষ আবহাওয়া প্রয়োজন। মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয় এটি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত দুই কোটি ৮৩ লাখেরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে তিন লাখ ৩৫ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মহামারির জেরে বড় ধরনের ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতিও। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দফতরের হিসাব অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে ভারতের অর্থনীতি ৭ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। গত ৪০ বছরেরও বেশি সময়ে দেশটির অর্থনীতিতে এমন খারাপ অবস্থা আর দেখা যায়নি।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবর্ষে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১ দশমিক ৬ শতাংশ আর্থিক বৃদ্ধির সাক্ষী ছিল ভারত। যা পূর্ববর্তী ত্রৈমাসিকের থেকে ০ দশমিক ৫ শতাংশ বেশি। সেই সময় সদ্য লকডাউন কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছিল দৈনন্দিন গতিবিধি। অর্থাৎ ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগে চতুর্থ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হয়েছিল। তারপর অবশ্য করোনার দ্বিতীয় ঢেউয়ে অর্থনীতির সেই ঊর্ধ্বমুখী প্রবণতা ধাক্কা খেয়েছে।

মুখ্য অর্থনীতি উপদেষ্টা কে ভি সুব্রমনিয়ান বলেন, ‘অর্থনীতির যে গতি এসেছিল, তা দ্বিতীয় ঢেউয়ের কারণে ধাক্কা খেয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। পুরো বছরে (২০২০-২১ অর্থবর্ষ) অর্থনীতি ৭ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে।’

উদ্ভূত পরিস্থিতিতে টিকাদান কর্মসূচির ওপর জোর দিয়েছে ভারত। দেশে উৎপাদিত ভ্যাকসিনের বাইরে বিদেশ থেকেও টিকা সংগ্রহ করছে দেশটি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
সর্বশেষ খবর
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান চায় জাতিসংঘ
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান চায় জাতিসংঘ
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ