জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার ডিসি উত্তরার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২১, ০০:০৩আপডেট : ০৪ জুন ২০২১, ০০:০৩

জনগণকে সেবা দেওয়ার মাধ্যমে পেশাদার ও জনবান্ধব পুলিশের মডেল হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সাইফুল ইসলাম। উত্তরা বিভাগের সবকটি থানা ও পুলিশি স্থাপনা পরিদর্শন শেষে বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

জঙ্গিপ্রতিরোধে গঠিত বিশেষায়িত ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর মো. সাইফুল ইসলামকে উত্তরা বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়।

মতবিনিময় সভায় ডিসি মো. সাইফুল ইসলাম পুলিশ পরিদর্শক থেকে কনস্টেবল পর্যন্ত সকল পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধা ও মতামত শোনার পর কিছু বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেন। একইসঙ্গে তিনি আইজিপি ঘোষিত বিভিন্ন নির্দেশনা মেনে চলার জন্য উত্তরা বিভাগের পুলিশ সদস্যদের নিদের্শনা দেন।

ডিসি সাইফুল ইসলাম বলেন, ‘পুলিশের কাছে আসা সেবা প্রত্যাশীরা যেন সহযোগিতাপূর্ণ আচরণ এবং দ্রুত কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জমিজমা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে কোনও পক্ষ অবলম্বন না করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফৌজদারি অপরাধে কোনও পুলিশ সদস্য যাতে সম্পৃক্ত না হয় সে বিষয়ে সবােইকে সর্তক থাকতে হবে।’ এছাড়া মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও চাঁদাবাজির প্রতি জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবাইকে কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শন ও মতবিনিময়কালে ঢাকা মেট্রোপলিটন বিভাগের সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনাররা উপস্থিত ছিলেন। সভায় উত্তরা বিভাগকে ডিএমপির মধ্যে একটি চৌকস ও পেশাদার বিভাগ হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

/এনএল/টিটি/
সম্পর্কিত
চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের পর যা ঘটলো, মার খেলো পুলিশও
অভাবে মেয়েকে বিক্রি করলেন বাবা, স্ত্রীকে বলেছিলেন, ‘জিনে নিয়ে গেছে’
আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য, একজনের অবস্থা গুরুতর
সর্বশেষ খবর
হিজবুল্লাহর হামলায় ব্যাটালিয়ন প্রধানসহ ৪ ইসরায়েলি সেনা নিহত
হিজবুল্লাহর হামলায় ব্যাটালিয়ন প্রধানসহ ৪ ইসরায়েলি সেনা নিহত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে সম্পাদক
দেশি ফলের রঙে-গন্ধে মাতোয়ারা খামারবাড়ি
দেশি ফলের রঙে-গন্ধে মাতোয়ারা খামারবাড়ি
‘ফুটপাতে নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার’
‘ফুটপাতে নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার’
সর্বাধিক পঠিত
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?