আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য, একজনের অবস্থা গুরুতর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০২৬, ০৮:৩৯আপডেট : ১৯ জুন ২০২৬, ০৮:৩৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য। পরে তাদের ফের আড়াইহাজারে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে রূপগঞ্জের গাউছিয়া ও আড়াইহাজারের উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি রাতে নিশ্চিত করেছে পুলিশ।

আহতরা হলেন– উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ। গুরুতর অবস্থায় তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে মামুনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেফতার করতে আসে। এ সময় আসামিপক্ষের লোকজন টের পেয়ে মব সৃষ্টি করে তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আবারও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে আড়াইহাজার থানার-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় হামলার সময় ডিবির ওপর সদস্য (কনস্টেবল) আকাশ আহমেদ পাশের একটি ওয়াশরুম থাকায় হামলার শিকার হননি। পরে তিনি তাদের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় এসে ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ডিবির কয়েকজন কর্মকর্তা আসামি ধরতে সাদা পোশাকে গাউছিয়ায় এসেছিলেন। ইউনিফর্ম না থাকায় তারা জনরোষের শিকার হন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/আরকে/
সম্পর্কিত
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
দুই এপিপির নিয়োগ বাতিল, কারণ শিবির নেতা জিসান
সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে গোলাম সাকলায়েন
সর্বশেষ খবর
আয়ু বৃদ্ধির ওষুধের ‘বাঁচা-মরার’ লড়াই
আয়ু বৃদ্ধির ওষুধের ‘বাঁচা-মরার’ লড়াই
দুই বছর পর সস্ত্রীক পাসপোর্ট পাচ্ছেন জিএম কাদের
দুই বছর পর সস্ত্রীক পাসপোর্ট পাচ্ছেন জিএম কাদের
ছয় দিনেও ধরা পড়েনি কেউ, কোথায় তাদের খুঁটির জোর
যুবদল নেতা হত্যা: অস্ত্রধারীরা চিহ্নিত, গ্রেফতার হয়নি কেউ
মধ্যরাতে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
মধ্যরাতে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা