যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২১, ০০:৩০আপডেট : ০৪ জুন ২০২১, ০০:৩৯

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ গেল অর্থবছরের তুলনায় কিছুটা কম রাখার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য এক হাজার ১২১ কোটি ৬০ লাখ টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর মধ্যে উন্নয়ন খাতে ২৭৯ কোটি ৮৯ লাখ টাকা এবং পরিচালন খাতে ধরা হয়েছে ৮৪১ কোটি ৭১ লাখ টাকা।

২০২০-২১ অর্থবছরে সংশোধিত বাজেট ছিল এক হাজার ১২৭ কোটি ২৯ লাখ টাকা ৩৩ হাজার টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে বরাদ্দ ছিল ২২৯ কোটি ৭৯ লাখ টাকা এবং পরিচালন খাতে ৮৯৭ কোটি ৫০ লাখ ৩৩ হাজার টাকা। সেই হিসাবে এবারের প্রস্তাবিত বাজেট গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় ৫ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার টাকা কম বরাদ্দ রাখা হয়েছে।

অর্থমন্ত্রী জাতীয় সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত বাজেট বক্তৃতায় বলেন, সরকার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়ার মানোন্নয়নে নীতি কৌশল, প্রণয়ন ও বাস্তবায়ন করে আসছে। খেলাধুলার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী আধুনিক স্টেডিয়াম, জিমনেসিয়াম, সুইমিং পুলসহ ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং এরই অংশ হিসেবে উপজেলাগুলোতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণকাজ চলছে। এ ছাড়া ২০২০-২১ অর্থবছরে ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের ১৪টি প্রকল্পও চলমান।

টিএ/ইউএস
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১
রাজধানীতে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১
প্রস্তাবিত জাতীয় বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ: জাতীয় শ্রমিক শক্তি
প্রস্তাবিত জাতীয় বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ: জাতীয় শ্রমিক শক্তি
বিশ্বকাপ অনুশীলন ক্যাম্পে বিষধর সাপ, আতঙ্কে জার্মানির খেলোয়াড়রা
বিশ্বকাপ অনুশীলন ক্যাম্পে বিষধর সাপ, আতঙ্কে জার্মানির খেলোয়াড়রা
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?