রাজধানীতে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৬, ২২:৩৬আপডেট : ১৯ জুন ২০২৬, ২২:৪২

পুরান ঢাকার শ্যামপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় অজিত বাবু (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) সকালে শ্যামপুরের পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার এসআই দীপক জানান, সকালে পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে রাস্তা পার হচ্ছিলেন অজিত বাবু। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে শ্যামপুর থানা পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহতের পূর্ণাঙ্গ পরিচয় এখনও জানা যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্তের প্রক্রিয়া চলছে। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের জন্য ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
ধানমন্ডিতে বহুতল ভবন থেকে পড়ে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরা যুবক
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
সর্বশেষ খবর
ইরান একেবারে শেষ, ট্রাম্পের দাবি
ইরান একেবারে শেষ, ট্রাম্পের দাবি
‘মিরাকেলি মিলে যাওয়া’ বগুড়ার ২ ইউনিয়নের নাম বদলাতেই হচ্ছে
‘মিরাকেলি মিলে যাওয়া’ বগুড়ার ২ ইউনিয়নের নাম বদলাতেই হচ্ছে
বাংলাদেশ ও পাকিস্তানের গভীর সাংস্কৃতিক বন্ধন আছে: হাইকমিশনার
বাংলাদেশ ও পাকিস্তানের গভীর সাংস্কৃতিক বন্ধন আছে: হাইকমিশনার
ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ, ৪ মাসে পোশাক রফতানি কমেছে ১৯ শতাংশ
ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ, ৪ মাসে পোশাক রফতানি কমেছে ১৯ শতাংশ
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে?