ময়মনসিংহে সড়কে নিহত ৫, আহত ১০

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ জুন ২০২১, ২৩:২৭আপডেট : ০৯ জুন ২০২১, ২৩:৩১

ময়মনসিংহের মুক্তাগাছায় ও সদরের রশিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় পাঁচ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৯ জুন) বিকালে এসব দুর্ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন আকন্দ জানান, বুধবার বেলা ৪টার দিকে মুক্তাগাছার কানাই বটতলা এলাকায় একটি অটোরিকশাকে নওগাঁগামী অপরূপা পরিবহন সার্ভিসের বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার আরোহী ১০ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অটোচালক আমিনুল ইসলাম (২৮), আরোহী রীতা আক্তার (২৫) ও আট বছরের শিশু তানভীরসহ তিন জন। অটোরিকশার আরোহীরা ময়মনসিংহ সদরের দাপুনিয়া থেকে মুক্তাগাছায় বেড়াতে যাচ্ছিলেন।

এদিকে, ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের রশিদপুর এলাকায় বিকালে সিএনজি অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান সিএনজি অটোরিকশার আরোহী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার আজিজুল হকের ছেলে বাবলু মিয়া (২২) এবং নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আব্দুল করিমের ছেলে রিপন মিয়া (২৮)। এই দুর্ঘটনায় আহত হন আরও তিন জন।

/এমএএ/
সম্পর্কিত
বিয়েতে এসে লাশ হয়ে ফিরলেন প্রবাসী
কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত
কুড়িলে সিএনজির ধাক্কায় কলেজছাত্র নিহত
সর্বশেষ খবর
আশুরা উপলক্ষে রাজধানীতে ৩ দিনের বিশেষ ট্রাফিক নির্দেশনা
আশুরা উপলক্ষে রাজধানীতে ৩ দিনের বিশেষ ট্রাফিক নির্দেশনা
ঋণ নিয়ে ঋণ শোধ, বাড়ছে অর্থনীতির চাপ
ঋণ নিয়ে ঋণ শোধ, বাড়ছে অর্থনীতির চাপ
কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন, পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর
কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন, পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর
বৃষ্টিতে ভিজলো রাজধানী
বৃষ্টিতে ভিজলো রাজধানী
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান