পিকআপ-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

পঞ্চগড় প্রতিনিধি
১০ জুন ২০২১, ০২:৫১আপডেট : ১০ জুন ২০২১, ০২:৫১
image

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত দুজন হলেন- রুবেল (২৫) ও স্বপন (২২)। আহত ব্যক্তির নাম সুজন।

বুধবার (০৯ জুন) রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বুড়াবুড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত পিকআপ চালক রুবেল উপজেলার কালান্দিগঞ্জ বোয়ালমারী এলাকার কালুমিয়ার ছেলে এবং স্বপন বোদা উপজেলার ফুলতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি এইচ আর নামে একটি পেট্রোল পাম্পে কাজ করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, পিকআপে করে স্বপন ও সুজন পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাচ্ছিলেন। বুড়াবুড়ি এলাকায় বিপরীতমুখী পঞ্চগড়গামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালক রুবেল মারা যান।

তিনি বলেন, স্থানীয়রা দুজনকে গুরুতর অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। কিছুক্ষণ পর স্বপনও মারা যান। আহত সুজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি রবিউল আজম সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
বিয়েতে এসে লাশ হয়ে ফিরলেন প্রবাসী
কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত
কুড়িলে সিএনজির ধাক্কায় কলেজছাত্র নিহত
সর্বশেষ খবর
যৌতুকের মামলা করলেন স্বামী, গ্রেফতার স্ত্রী
যৌতুকের মামলা করলেন স্বামী, গ্রেফতার স্ত্রী
রফতানি ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা কি সম্ভব 
রফতানি ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা কি সম্ভব 
আবার আলোচনায় বগুড়া, দুই মাসের মাথায় পৌরসভা হচ্ছে মোকামতলা
আবার আলোচনায় বগুড়া, দুই মাসের মাথায় পৌরসভা হচ্ছে মোকামতলা
মতিঝিল আইডিয়ালে সরকারি অধ্যক্ষ নিয়োগ
মতিঝিল আইডিয়ালে সরকারি অধ্যক্ষ নিয়োগ
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা