কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ জুন ২০২৬, ১৮:২০আপডেট : ২১ জুন ২০২৬, ১৮:৩১

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয় জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচ বাংলাদেশি হলেন– সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা কাদের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ এবং একই গ্রামের জুবায়ের আহমদ।

জানা গেছে, প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে আল শাহানিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

এদিকে, ৫ বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

রবিবার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

প্রতিমন্ত্রী আরও জানান, নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

/এসও/এম/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
সুইজারল্যান্ডে ইরান-মার্কিন-কাতার ত্রিপক্ষীয় বৈঠক
হাম উপসর্গে একদিনে ৩ মৃত্যু
সর্বশেষ খবর
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল হতে লাগবে দুই বছর: অর্থমন্ত্রী
ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল হতে লাগবে দুই বছর: অর্থমন্ত্রী
কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিটিএল গ্রুপের সিইও আবুল বাশার রিমান্ডে
কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিটিএল গ্রুপের সিইও আবুল বাশার রিমান্ডে
সর্বাধিক পঠিত
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক