করোনা শনাক্তে ঢাকাকে ছাড়ালো রাজশাহী-খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ১৭:৩২আপডেট : ১০ জুন ২০২১, ১৯:১৫

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৭৬ জন, যা আগের দিনের চেয়েও বেশি। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল দুই হাজার ৫৩৭ জন। একইসঙ্গে বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এই মহামারিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন; যেখানে এর আগের দিন মারা গিয়েছিল ৩৬ জন।

শনাক্ত এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ, তার আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ৩৩ শতাংশ।

আজ বৃহস্পতিবার (১০ জুন) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মোট শনাক্ত হওয়া দুই হাজার ৫৭৬ জনের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ১১০টি, তার মধ্যে শনাক্ত হয়েছেন ৮১৫ জন।

এরপরে রয়েছে খুলনা বিভাগ। এ বিভাগে এক হাজার ৪৮৫টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছেন ৫৭৮ জন।

ঢাকা বিভাগে পরীক্ষা হওয়া আট হাজার ৬৮৭ জনের মধ্যে শনাক্ত হয়েছেন ৫১৩ জন, এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগ। দুই হাজার ৪০৩টি পরীক্ষার বিপরীতে এখানে শনাক্ত হয়েছেন ৩৩৭ জন, এরপর রংপুর বিভাগে পরীক্ষা হওয়া ৪১৬টি পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছেন ১৩০ জন, সিলেট বিভাগে ৫২৪টি নমুনার বিপরীতে শনাক্ত হয়েছেন ৯২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪৪টি পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছেন ৬২ জন আর বরিশাল বিভাগে ২৬৮টি পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছেন ৪৯ জন।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
সর্বশেষ খবর
সেউতা সম্পর্কে যা জানা গেলো
সেউতা সম্পর্কে যা জানা গেলো
শাহজালাল বিমানবন্দরে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ জব্দ
শাহজালাল বিমানবন্দরে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ জব্দ
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন