ড্রপ ক্যাচ আর আম্পায়ারিং ভোগালো ইংলিশদের!

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২১, ০০:২৭আপডেট : ১২ জুন ২০২১, ০০:২৭

এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ড্রপ ক্যাচ আর আম্পায়ারিং ভুগিয়েছে ইংল্যান্ডকে। প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩০৩ রানে অলআউট করার পর নিউজিল্যান্ড এগিয়ে যাচ্ছে আধিপত্য বিস্তার করে। দিন শেষে কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান। তারা পিছিয়ে ৭৪ রানে।

দলীয় ১৫ রানে ল্যাথামকে ফিরিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। জো রুট ৭ রানে ব্যাট করতে থাকা উইল ইয়াংয়ের ক্যাচ তুলে নিতে পারলে পরিস্থিতি তখন ভিন্ন কিছু্ও হতে পারতো। কিন্তু সেটি না হওয়ায় ইয়াং সুযোগ কাজে লাগিয়েছেন ৮২ রান করে। দিনের শেষ বলে যদিও ইয়াংকে ফিরিয়েছেন ড্যান লরেন্স।

তবে সুযোগ কাজে লাগিয়েই ইয়াং নিউজিল্যান্ডকে পোক্ত অবস্থানে নিয়ে গেছেন ডেভন কনওয়ের সঙ্গে জুটি বেঁধে। অবশ্য ১২২ রানের এই জুটিটিও গড়া হতো না যদি ২২ রানে কনওয়ের আউট দিতেন আম্পায়ার। পরে এই কনওয়েই প্রাথমিক ধাক্কা সামাল দিয়েছেন ৮০ রান করে। কিউই এই ওপেনারকে ক্রলির ক্যাচ বানিয়েছেন ব্রড। এর পর ইয়াংয়ের সঙ্গী হন অভিজ্ঞ রস টেলর। ইয়াং দিনের শেষ বলে ফিরলেও টেলর অপরাজিত আছেন ৪৬ রানে।

দিনের দুটি উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। একটি নিয়েছেন ব্যাট হাতে আলো ছড়ানো অফস্পিনার ড্যান লরেন্স।  

এর আগে সকালে ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। ড্যান লরেন্স ৮১ রানে অপরাজিত থাকলেও অপরপ্রান্ত থেকে যোগ্য সহায়তা পাননি। না হলে আরও ভালো অবস্থানে যেতে পারতো ইংলিশরা। স্বাগতিকদের শেষ ৩ উইকেট পড়েছে মাত্র ১৫ রানে। এর আগে অবশ্য মার্ক উডের বেপরোয়া ব্যাটিংয়ে স্কোর তিনশোর কাছে পৌঁছায় ইংল্যান্ডের। ট্রেন্ট বোল্ট নিয়েছেন ৪ উইকেট। তিনটি নিয়েছেন ম্যাট হেনরি।    

/এফআইআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরের প্রমাণ মিলেছে, ৩ পুলিশের বিরুদ্ধে শাস্তির সুপারিশ
লর্ডস থেকে তামিমের নতুন স্বীকৃতি
প্রথম দিনেই বাংলাদেশের ধস, দাপট জিম্বাবুয়ের
সর্বশেষ খবর
বিশ্বকাপের নকআউট শুরু , নতুন ইতিহাস লিখবে কে কানাডা না আফ্রিকা
বিশ্বকাপের নকআউট শুরু , নতুন ইতিহাস লিখবে কে কানাডা না আফ্রিকা
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ