কোম্পানীগঞ্জে বাদলের ১৬৩ অনুসারীর বিরুদ্ধে পুলিশের মামলা

নোয়াখালী প্রতিনিধি
১৩ জুন ২০২১, ১৫:৪৯আপডেট : ১৩ জুন ২০২১, ১৫:৪৯

নোয়াখালীল কোম্পানীগঞ্জের টেকের বাজারে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ১৬৩ অনুসারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

তারা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোটভাই বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার প্রতিপক্ষ।

শনিবার রাতে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৩। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

কোম্পানীগঞ্জে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ, চার পুলিশ আহত

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, শনিবার সকালে আওয়ামী লীগ নেতা বাদলের ওপর হামলার জের ধরে তার অনুসারীরা উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজারের বসুরহাট-পেশকার সড়কে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় পুলিশ তাদেরকে সরিয়ে দিতে চাইলে, তারা উল্টো পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখপূর্বক ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

বসুরহাট-পেশকারহাট রাস্তার মাথার প্রধান সড়ক অবরোধ করেন বাদলের অনুসারীরা

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে এবং কোনও মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

উল্লেখ্য, অভিযোগ রয়েছে শনিবার সকাল ৯টায় বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারীরা সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও আওয়ামী লীগ নেতা আলালের ওপর হামলা চালায়। এর প্রতিবাদে বাদলের কর্মী সমর্থক ও অনুসারীরা চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজারে সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ তাদেরকে বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এতে চার পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশও তাদেরকে শটগানের গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বাদল অনুসারী চার জন নেতাকর্মী গুলিবিদ্ধ হন।

বাদলের ওপর কাদের মির্জার অনুসারীদের হামলার অভিযোগ


উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মঞ্জু অভিযোগ করেন, হামলাকারীরা বাদলের গাড়ির গতি রোধ করে তাকে এলোপাতাড়ি পিটিয়ে হাত-মাথা ফাটায়, পা ও বুকের হাড় ভেঙে দেয় এবং কানে গুরুতর আঘাত করে। পরে এ ঘটনায় শনিবার দুপুর ১২ টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল আহবান করা হয়।

তবে এ বিষয়ে কাদের মির্জার নিজের ফেসবুক অ্যাকাউন্টে বাদলের ওপর হামলার ঘটনায় তিনি জড়িত নন দাবি করে পোস্ট দেন এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান।

 

/টিটি/
সম্পর্কিত
জামায়াতের ৪ নেতাকর্মী হত্যায় কাদের মির্জাসহ ১৯ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন
‌শব্দ বোমাবাজ সেফুদা নোয়াখালীর আওয়ামী লীগকে ধ্বংস করেছে: এমপি একরাম
সেন্টমার্টিনে ইউরেনিয়ামের খনি আছে: কাদের মির্জা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের