মেসিডোনিয়াকে হারিয়ে অস্ট্রিয়ার শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২১, ০০:৫৫আপডেট : ১৪ জুন ২০২১, ০০:৫৫

অস্ট্রিয়াকে ম্যাচের অনেক সময় জুড়ে আটকে রেখেছিল নবাগত উত্তর মেসিডোনিয়া। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ খেলতে এসে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসিডোনিয়াকে। অস্ট্রিয়া ৩-১ গোলে তাদের হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচ খেলতে নেমেই জয়ের মুখ দেখলো।

ফিফা র‌্যাংকিংয়ে অস্ট্রিয়ার চেয়ে মেসিডোনিয়া বেশ পিছিয়ে। তারপরেও রোমানিয়ার বুখারেস্টের মাঠে সাধ্যমতো লড়াই করার চেষ্টা করেছে। বল দখলে এগিয়ে থেকে ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় অস্ট্রিয়াই। স্টেফান লেইনার সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন। ২৭ মিনিটে মেসিডোনিয়া ম্যাচে সমতা আনে। গোরান পানদেভ প্রতিপক্ষের গোলকিপারের ফিরিয়ে দেওয়া বল জালে জড়াতে কোনও কার্পণ্য করেননি।

বিরতির পরও অস্ট্রিয়ার গোল পেতে বেশ সময় লেগেছে। ৭৮ মিনিটে মিচাই গ্রেগোরিচ লক্ষ্যভেদ করে মেসিডোনিয়াকে পিছিয়ে দেন। আর শেষ দিকে সতীর্থের ক্রসে মার্কো আর্নাতোভিচ প্লেসিং করে তৃতীয় গোল করে অস্ট্রিয়ার জয় সুনিশ্চিত করেন।

/টিএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথমার্ধেই বেলজিয়ামকে চাপে ফেলে এগিয়ে গেছে সেনেগাল
প্রথমার্ধেই বেলজিয়ামকে চাপে ফেলে এগিয়ে গেছে সেনেগাল
কারওয়ান বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
কারওয়ান বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাবেক এমপির স্ত্রী কারাগারে
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাবেক এমপির স্ত্রী কারাগারে
নকআউটের লড়াইয়ে মাঠে নেমেছে বেলজিয়াম-সেনেগাল 
নকআউটের লড়াইয়ে মাঠে নেমেছে বেলজিয়াম-সেনেগাল 
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা