নকআউটের লড়াইয়ে মাঠে নেমেছে বেলজিয়াম-সেনেগাল 

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২৬, ০২:০২আপডেট : ০২ জুলাই ২০২৬, ০২:০২

সেনেগালের বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে মাঠে নেমেছে বেলজিয়াম। ম্যাচটা শুরু হয়েছে বুধবার রাত ২টায়। 

ম্যাচের আগেই বেলজিয়াম দলের প্রধান কোচ রুডি গার্সিয়া বলেছেন, নকআউট পর্বে ফেবারিট হিসেবে বিবেচিত হওয়া জয়ের নিশ্চয়তা দেয় না।

গ্রুপ পর্বে মিশর ও ইরানের বিপক্ষে ড্র করে ধীরগতিতে টুর্নামেন্ট শুরু করেছিল বেলজিয়াম। তবে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে দলটি ছন্দে ফিরেছে। ওই জয়ে গ্রুপ ‘জি’-এর শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার পাশাপাশি টুর্নামেন্টজুড়ে তাদের ঘাঁটি সিয়াটলেই থেকে যাওয়ার সুযোগ পায় বেলজিয়াম। বুধবারও সেখানেই সেনেগালের মুখোমুখি তারা।

অপর দিকে, গ্রুপ ‘আই’-এর শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে সেনেগাল। ওই জয়ের সুবাদে সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে তারা।

বেলজিয়ামের একাদশ (৪-২-৩-১): থিবো কুর্তোয়া, টিমোথি কাস্তানিয়ে, আর্থার থিয়াতে, ব্র্যান্ডন মেখেলে, ম্যাকসিম ডে কুইপার, হান্স ভানাকেন, ইউরি তিলেমান্স, লিয়ান্দ্রো ট্রোসার্ড, কেভিন ডি ব্রুইনা, জেরেমি ডোকু, চার্লস ডি কেতেলারে।

সেনেগালের একাদশ (৪-৩-৩): মোরি দিয়াও; ক্রেপিন দিয়াত্তা, মুসা নিয়াখাতে, পাথে সিস, ইসমাইল ইয়াকবস, পাপে গেই, ইদ্রিসা গেই, হাবিব দিয়ারা, সাদিও মানে, ইসমাইলা সার, ইলিমান এনদিয়ায়ে।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার