যে কারণে সেদিন পরীমণির অভিযোগ নেয়নি পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ০১:৪৬ আপডেট : ০৭ জুলাই ২০২১, ০১:৫৯

চলচ্চিত্র নায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগটি অগ্রাধিকারভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার (১৩ জুন) রাতে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্ট্যাটাস ও  অনির্ধারিত সংবাদ সম্মেলনের অভিযোগ সামনে এলে পুলিশের বিভিন্ন পর্যায়ে কথা বলে বাংলা ট্রিবিউন। একাধিক কর্মকর্তা জানান, পরীমণি থানায় গেলে তাকে ‘অসংলগ্ন আচরণ’ করতে দেখে প্রথমেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যায় পুলিশের একটি দল। সে রাতে পরীকে পরামর্শ দেওয়া হয়, সুস্থ হয়ে পরদিন তিনি যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তবে পরদিন আর থানায় যাননি তিনি।

রবিবার (১৩ জুন) ছয়দিন পর পরীমণি তার  ভ্যারিফাইড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন, এক ব্যক্তি তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছিল। এ বিষয়ে তিনি চার দিন আগে বনানী থানায় গিয়ে অভিযোগ দিতে চাইলেও থানা পুলিশ তা নেয়নি।এজন্য তিনি বিষয়টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন:

পরীমণি জানালেন ধর্ষণচেষ্টায় অভিযুক্তর নাম

আমি যদি মরে যাই সেটা হত্যা হবে, আত্মহত্যা নয়: পরীমনি

পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা, প্রধানমন্ত্রীর কাছে বিচারের আবেদন

পরীমণিকে ধর্ষণচেষ্টার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণির এই স্ট্যাটাসের পরই সাংবাদিকরা ছুটে যান তার বাসায়, প্রশ্নের পর প্রশ্নের উত্তর দিতে গিয়ে পরী কখনো কেঁদেছেন, কখনও মৃত্যুর প্রসঙ্গটি এনেছেন। এসময় তার পাশে ছিলেন পরিচালক চয়নিকা চৌধুরী। পরীর অশ্রুযুক্ত আলাপে তিনিও চোখ মুছেছেন অনেকবার।

রবিবার রাতে বাংলা ট্রিবিউনকে পুলিশের গুলশান বিভাগের একজন কর্মকর্তা জানান, গত ৮ জুন রাত সাড়ে তিনটার দিকে পরীমণি বনানী থানায় গিয়েছিলেন। থানায় গিয়ে তিনি দায়িত্বরত কর্মকর্তাকে তার সঙ্গে অশোভনীয় আচরণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের করতে চান। কিন্তু এসময় তিনি কিছুটা ‘অপ্রকৃতিস্থ’ ছিলেন। সুনির্দিষ্টভাবে অভিযোগ বলতে না পারা এবং ‘এলোমোলো কথাবার্তা’ বলায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাকে সুস্থ হয়ে দিনের বেলায় আসতে বলেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, থানায় পরীমণির আচরণ ‘অসংলগ্ন’ হওয়ায় পুলিশের একটি দল তাকে সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে পৌঁছে দেয়। পরের দিন তিনি আর থানায় যাননি। এমনকি থানার ওসি বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারও সঙ্গে কথা বলেননি। তবে ওই রাতে তিনি কেন অসংলগ্ন আচরণ করেছিলেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের সূত্রটি জানায়, নায়িকা পরীমণি যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তার নাম নাসির ইউ মাহমুদ। তিনি একজন ব্যবসায়ী ও উত্তরা ক্লাবের সাবেক সভাপতি। বর্তমানে তিনি ঢাকা বোট ক্লাবের পরিচালক (কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নাসির ইউ মাহমুদের দুটি মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। এক পর্যায়ে দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়।

/এনএল/এমআর/
সম্পর্কিত
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
সর্বশেষ খবর
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক