মাস্ক না পরায় ২০ ব্যক্তিকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ০০:২০আপডেট : ১৫ জুন ২০২১, ০০:২১

মাস্ক পরিধান না করে রাস্তায় বের হওয়ায় ২০ মোটরবাইক ও রিকশাআরোহীকে জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ ছাড়া শতাধিক যাত্রী ও পথচারীকে সতর্ক করা হয়েছে।

সোমবার (১৪ জুন) বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর নিউ মার্কেট এলাকায় পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।

ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) মেরীনা নাজনীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আরোপ করেন।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরীনা নাজনীন ৮৫টি বাস, দুই শতাধিক মোটরসাইকেল ও রিকশা পরিদর্শন করা হয়। এসময় তিনি মোটরবাইক চালক ও আরোহী এবং রিকশাচালক ও যাত্রীদের মধ্যে মাস্ক না পরার আধিক্য দেখতে পান এবং ২০ মোটরবাইক ও রিকশাআরোহীকে মাস্ক না পরায় জরিমানা করেন।

অভিযান প্রসঙ্গে আনিক-১ মেরীনা নাজনীন বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপ যেমন বাড়ছে মানুষের মাঝেও মাস্ক না পরার প্রবণতা বাড়ছে। তাই অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৬২ ধারা অনুযায়ী সরকারি আদেশ অমান্য করায় এই জরিমানা আরোপ করা হয়।’

জনগণকে করোনাভাইরাস মোকাবিলায় আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার এবং সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান মেরীনা নাজনীন। এ ছাড়া এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

/এসএস/এনএইচ/
সম্পর্কিত
এআই ক্যামেরায় ২০ হাজার ফুটেজ: সবচেয়ে বেশি ধরা খেলেন কারা?
ডিএসসিসিকে ১০টি জোনে ভাগ করে বৃক্ষরোপণের ‘মহাপরিকল্পনা’
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২২
সর্বশেষ খবর
নরওয়ের বিপক্ষেও নেই রাফিনহা
নরওয়ের বিপক্ষেও নেই রাফিনহা
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন, ঘুচলো ১৬ বছরের আক্ষেপ
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন, ঘুচলো ১৬ বছরের আক্ষেপ
কর্মচারীদের জন্য ১৪ তলা আবাসিক ভবন নির্মাণ করবে ইউজিসি
কর্মচারীদের জন্য ১৪ তলা আবাসিক ভবন নির্মাণ করবে ইউজিসি
মায়ামির বিচে ‘মাতে’ উৎসব, মেসিদের টিকিট নিয়ে আহাজারিও
মায়ামির বিচে ‘মাতে’ উৎসব, মেসিদের টিকিট নিয়ে আহাজারিও
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ