ইয়াবা-স্বর্ণ ও টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৫ জুন ২০২১, ০২:২৮আপডেট : ১৫ জুন ২০২১, ০২:২৮
image

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, স্বর্ণালংকার ও মাদক বিক্রির টাকাসহ তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার (১৪ জুন) দুপুরে উখিয়ার পানবাজার পুলিশ ক্যাম্পের বাসিন্দা আনোয়ারার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা, স্বর্ণ ও টাকাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা সিদ্দিক আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (২৯), একই ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা কেফায়েত উল্লাহর ছেলে ওবায়দুল্লাহ (২৯) ও মাহবুবুর রহমানের ছেলে মো. ইয়াহিয়া (১৩)।

কক্সবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়নের-৮ (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার (এসপি) শিহাব কায়সার খান বলেন, উখিয়া পানবাজার এলাকার একটি ক্যাম্পে মাদক চালান মজুতের খবর পেয়ে ক্যাম্প-৮ ইস্টের বি ব্লকের বাসিন্দা আনোয়ারা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে মেঝেতে সুকৌশলে নির্মিত গর্তে লুকানো সাদা প্লাস্টিকের বস্তা থেকে তিন লাখ ২৩ হাজার ৩৭৫ পিস ইয়াবা, ১৮ ভরি স্বর্ণালংকার ও মিয়ানমারের মুদ্রাসহ মাদক বিক্রির আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় আনোয়ারা বেগমসহ মাদক কিনতে করতে আসা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসপি শিহাব কায়সার আরও বলেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

/এএম/ /এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন