মার্কিন ভ্যাকসিন বাণিজ্যে স্বচ্ছতার আহ্বান বাংলাদেশের রাষ্ট্রদূতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২১, ০৯:১৭ আপডেট : ১৬ জুন ২০২১, ০৯:১৭

যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলোকে রফতানির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ওই দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। মঙ্গলবার (১৫ জুন) যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে এক ভার্চুয়াল আলোচনায় এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানটিতে ইউএস চেম্বার অফ কমার্সের কর্মকর্তা এবং উবার, শেভরন, জেনারেল ইলেকট্রিক, মেটলাইফ, অ্যাবট, বোয়িং, পেপ্সিকো, গুগল, ফেসবুকসহ অন্যান্য কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি নিশা বিসওয়াল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, মার্কিন কোম্পানিগুলোকে উনয়নশীল দেশগুলোতে বাণিজ্যিকভাবে ভ্যাকসিন রফতানির অধিকতর সুযোগ সৃষ্টি এবং এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এসময় তিনি বাংলাদেশের জনগণের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে মার্কিন সরকার এবং বেসরকারি খাত উভয়ের সাথে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

উন্নয়নশীল দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন অনুদানের প্রশংসা করে রাষ্ট্রদূত শহীদুল ইসলাম বলেন, বাণিজ্যিকভাবে ভ্যাকসিন ক্রয় বাংলাদেশের মতো জনবহুল দেশের টিকাদান কার্যক্রমকে আরও গতিশীল করবে।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রাধিকার এবং কীভাবে বেসরকারি খাত দুদেশের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে ভূমিকা রাখতে পারে তা তুলে ধরেন। তিনি কোভিড-১৯ মহামারি দ্বারা সৃষ্ট অর্থনৈতিক প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বাংলাদেশের পণ্য বিশেষ করে তৈরি পোশাকের উপর কর হ্রাসের বিবেচনা করার আহ্বান জানান।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত