জঙ্গি সন্দেহে গ্রেফতার ইমাম রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জুন ২০২১, ০০:২৪আপডেট : ১৭ জুন ২০২১, ০০:২৪

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে গ্রেফতার মসজিদের ইমাম মো. শামীমুর রহমানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৬ জুন) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজা এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা নগর পুলিশের উপপরিদর্শক (কাউন্টার টেরোরিজম ইউনিট) ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘শামীমুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড আবেদন করেন। ’

মঙ্গলবার (১৫ জুন) বিকালে চট্টগ্রাম নগরীর ফিরোজ শাহ কলোনি এলাকা থেকে শামীমুর রহমানকে গ্রেফতার করা হয়। এর আগে সিরিয়াফেরত জঙ্গি আনসার আল ইসলামের সদস্য শাখাওয়াত আলী লালুর দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। শামীম ফিরোজ শাহ কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ছিলেন।

গ্রেফতারের পর পুলিশ জানায়, ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত শামীমের বাসায় আনসার আল ইসলামের সাংগঠনিক বৈঠক হতো। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সিরিয়াফেরত জঙ্গি শাখাওয়াত আলী লালু এ তথ্য জানিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শামীমকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন উগ্রবাদি বই, একটি পাসপোর্ট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
জঙ্গি সন্দেহে গ্রেফতার ‘দাওলাতুল ইসলামের’ দুই জনের রিমান্ড
বাংলাদেশে কি পুনরায় জঙ্গিবাদের উত্থান হতে যাচ্ছে?
জঙ্গি ইস্যুতে জাতিসংঘের সতর্কতা: পুলিশের কাছে ‘তথ্য নেই’
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’