সোনার দাম ভরিতে কমলো দেড় হাজার টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২১, ০১:৫৪আপডেট : ২০ জুন ২০২১, ০১:৫৪

দেশের বাজারে সোনার দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা টাকা কমছে। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম কমে দাঁড়াবে প্রতি ভরি ৭১ হাজার ৯৬৭ টাকা। নতুন দর রবিবার (২০ জুন) থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার (১৯ জুন) রাত সোয়া নয়টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে। সর্বশেষ গত ২৩ মে সোনার দাম ভরিতে বেড়েছিল ২ হাজার ৪১ টাকা।

সোনার দাম কমানোর বিষয়ে জুয়েলার্স সমিতি বলেছে, করোনাকালের বৈশ্বিক অর্থনীতির জটিল সমীকরণের মধ্যেও বিশ্ববাজারে সোনার দাম কমেছে। তাই দেশের বাজারের অচলাবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে সোনার দাম কমানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার থেকে ২১ ক্যারেট সোনার দাম পড়বে প্রতি ভরি ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৪৯ হাজার ৭৪৭ টাকায়।

শনিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেট ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫১ হাজার ২৬৩ টাকায়।

সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই এক হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে এক হাজার ৪৩৫ ও এক হাজার ২২৫ টাকা। সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি হবে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবে আছে হাসপাতাল, ভেলায় ভাসিয়ে রোগীদের নিয়ে আসছেন স্বজনরা
ডুবে আছে হাসপাতাল, ভেলায় ভাসিয়ে রোগীদের নিয়ে আসছেন স্বজনরা
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ককে দেখতে গেলেন প্রধানমন্ত্রী
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ককে দেখতে গেলেন প্রধানমন্ত্রী
হরমুজে নৌ-চলাচলে ফি, কী ভাবছে ইউরোপ
হরমুজে নৌ-চলাচলে ফি, কী ভাবছে ইউরোপ
রবিবার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল, যেভাবে জানবেন
রবিবার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল, যেভাবে জানবেন
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান