হরমুজে নৌ-চলাচলে ফি, কী ভাবছে ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক 
১১ জুলাই ২০২৬, ১৮:০৭আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৮:০৭

হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের জন্য স্বেচ্ছাভিত্তিক ফি চালুর সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করছে ইউরোপ। তবে এই ফি বাধ্যতামূলক হবে না এবং জাতিসংঘের সামুদ্রিক পরিবহন নিয়ন্ত্রক সংস্থার সমর্থন থাকতে হবে এমন শর্ত বিবেচনায় রাখা হচ্ছে।

ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, বাধ্যতামূলক টোল আরোপ করা হলে তা ‘বিপর্যয়কর’ হবে। তবে তার মন্ত্রিসভার কয়েকজন সহকর্মী মনে করেন, মালাক্কা প্রণালি ও ইংলিশ চ্যানেলসহ বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক নৌপথে নির্দিষ্ট নৌ-চলাচল সেবার বিনিময়ে অর্থ পরিশোধের ব্যবস্থা রয়েছে এবং হরমুজেও এমন ব্যবস্থা গ্রহণযোগ্য হতে পারে।

মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি প্রস্তাব ইতোমধ্যে ব্রিটিশ আইনজীবীদের সহযোগিতায় তৈরি করেছে ওমান। দেশটি এখন সেই পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা দিতে আইনি বিশেষজ্ঞদের তেহরানে পাঠানোর প্রস্তাব দিয়েছে।

এদিকে ইরানের প্রস্তাব কী এবং সম্ভাব্য এই ফি বাস্তবে বাধ্যতামূলক হবে কি না, তা স্পষ্ট করতে তেহরানের ওপর আঞ্চলিক দেশগুলোর চাপ বাড়ছে।

লন্ডনে ইরানি দূতাবাস জানিয়েছে, তারা এনার্জি পলিসি রিসার্চ গ্রুপের স্বাধীনভাবে প্রস্তুত করা প্রস্তাবগুলোর প্রতি আগ্রহী।

ওই গবেষণাপত্রে বলা হয়েছে, একটি অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক ব্যবস্থার আওতায় স্বচ্ছ সেবা ফি চালু করা হলে সংশ্লিষ্ট সব পক্ষ সহযোগিতায় উৎসাহিত হবে। একই সঙ্গে এতে উল্লেখ করা হয়, এটি কেবল প্রণালি অতিক্রম করার জন্য জাহাজের ওপর আরোপিত সাধারণ টোল নয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এএস/ 
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের