পশুর নদে জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ

মোংলা প্রতিনিধি
২১ জুন ২০২১, ২৩:৪৯আপডেট : ২২ জুন ২০২১, ০০:১৫

মোংলার পশুর নদীতে বয়া থেকে লাইটারেজ জাহাজ ছাড়ার সময় দুর্ঘটনায় এক নাবিক নিখোঁজ হয়েছেন। তার নাম মো. জাবের আলী (৪৫)। সোমবার (২১ জুন) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিখোঁজ নাবিকের সন্ধানে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড তৎপরতা চালাচ্ছে। জাহাজটিতে মাস্টারসহ নয় জন নাবিক ছিলেন।

নিখোঁজ হওয়া নাবিকের (লস্কর) জাহাজ এম ভি মোকসেদ ফেনীর মাস্টার আবদুর রশিদ বলেন, ‘এদিন সকাল ১১টায় পশুর নদীর বয়া থেকে জাহাজটির আলাদ (রশি) খুলতে গিয়ে পা পিছলে জাবের আলী পড়ে নিখোঁজ হন। তার সন্ধানে স্থানীয় প্রশাসন তৎপরতা চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গত ১৩ জুন জাহাজে ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) নিয়ে পশুর নদীর পাড়ে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে খালাস করা হয়। খালাস শেষে জাহাজটি নদীতে থাকা বয়ায় অবস্থানের পর আজ (সোমবার) ছেড়ে যাওয়ার কথা ছিল।’ এ সময়ই দুর্ঘটনাটি ঘটে এবং এ ঘটনায় থানায় জিডি করা হবে বলেও জানান তিনি।

নিখোঁজ জাবের আলী নড়াইল জেলার চুনখোলা গ্রামের মৃত হাসেম বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
শিবির নেতাকে হত্যায় বিক্ষোভ, যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ
শিবির নেতাকে হত্যায় বিক্ষোভ, যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী