ভাসানচর থেকে পালানো ১৪ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুন ২০২১, ০১:৩০আপডেট : ২৩ জুন ২০২১, ০১:৩৩

ভাসানচর থেকে পালিয়ে আসা ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুন) দুপুরে মিরসরাই উপজেলার বঙ্গবন্ধু শিল্প নগরী এলাকা থেকে তাদের আটক করা হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন এ তথ্য জানিয়েছেন।

আটক ১৪ রোহিঙ্গারা হলেন– মোহাম্মদ রফিক (২৫), জোহার (২৫), সাইমা (৬), হাসিনা (২৬), রমজান আলী (১২), কাশ্মীন আক্তার (৯), দেলোয়ার হোসেন (৭), জেসমিন (৩), মো. রফিক (১৯), ছেনোয়ারা বেগম (১৮), রবি আলম (১৯), আজিজা (১৮), শওকত আরা (১৯) ও মো. জোবায়ের (২)।

নুর হোসেন মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটক রোহিঙ্গারা ভাসানচর থেকে ট্রলারে করে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্প নগরীতে আসেন। সেখানে তাদের দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিরসরাই হয়ে টেকনাফের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথা জানিয়েছেন। থানা হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাদের সহযোগিতায় তারা ট্রলারে করে মিরসরাই এসেছে সেটিও জানার চেষ্টা করছি।’

/এমএএ/
সম্পর্কিত
ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা তিন দিন ভাসলেন সাগরে, সন্দ্বীপে আটক
ইউএনফপিএ-কে ৩২ লাখ ডলার দিচ্ছে জাপান
ভাসানচরের কাছে ৮৫০ টন পাথর নিয়ে ডু‌বে গে‌লো জাহাজ
সর্বশেষ খবর
পেঁয়াজ উৎপাদন এলাকায় আরও ৮ হাজার বায়ুপ্রবাহ মেশিন স্থাপনের পরিকল্পনা
পেঁয়াজ উৎপাদন এলাকায় আরও ৮ হাজার বায়ুপ্রবাহ মেশিন স্থাপনের পরিকল্পনা
‘শেয়ার মার্কেট কেলেঙ্কারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে’
‘শেয়ার মার্কেট কেলেঙ্কারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে’
ঢাবির ভর্তি পরীক্ষায় ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্রের পরিকল্পনা
ঢাবির ভর্তি পরীক্ষায় ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্রের পরিকল্পনা
আইএসইউতে ওবিই ভিত্তিক প্রশ্নপত্র ও অ্যাসেসমেন্ট রুব্রিক্স বিষয়ক প্রশিক্ষণ
আইএসইউতে ওবিই ভিত্তিক প্রশ্নপত্র ও অ্যাসেসমেন্ট রুব্রিক্স বিষয়ক প্রশিক্ষণ
সর্বাধিক পঠিত
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
পে স্কেল: মূল বেতন এক ধাপে
পে স্কেল: মূল বেতন এক ধাপে
৭ ঘণ্টা পরিবার নিয়ে ট্রেনের ভেতরে আটকা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে
৭ ঘণ্টা পরিবার নিয়ে ট্রেনের ভেতরে আটকা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল