১০৯ গোলের বিশ্ব রেকর্ড রোনালদোর

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২১, ০২:৫৩আপডেট : ২৪ জুন ২০২১, ০৩:০৫

ক্রিস্তিয়ানো রোনালদো মানে রেকর্ডের ছড়াছড়ি। ৩৬ বছর বয়সে এখনও মাঠ মাতিয়ে বেড়াচ্ছেন। ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপের শেষ ম্যাচে নিজের ঝলক দেখিয়ে যাচ্ছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা। এবার আন্তর্জাতিক ফুটবলে ১০৯ গোল করে বিশ্ব রেকর্ড গড়লেন। স্পর্শ করলেন ইরানের সাবেক স্ট্রাইকার আলী দাইয়ের ১০৯ গোল। এখন এই দুজন যৌথভাবে সর্বোচ্চ গোলের অধিকারী।

ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের গ্রুপ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে লড়ছে পর্তুগাল। সেই ম্যাচে রোনালদো ৮০ মিনিট পর্যন্ত দুই গোল করেছেন। দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে।

বুদাপেস্টের মাঠে ২৭ মিনিটে রোনালদোর গোলে পর্তুগাল এগিয়ে যায়। বিরতির পর যখন পর্তুগাল পিছিয়ে ছিল ঠিক তখনই আরও একটি পেনাল্টি পায় দল। রোনালদো ৫৯ মিনিটে জাল কাঁপিয়ে দলকে সমতা এনে দেন। নিশ্চিতভাবে সামনের দিকে আলী দাইয়ে টপকে রোনালদো এককভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে নাম লেখাবেন। সেই ইঙ্গিতই মিলছে।

এছাড়া রোনালদো প্রথম ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে আরও একটি রেকর্ডও গড়লেন। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে এককভাবে ২০টি গোল তার ঝুলিতে। যা আগে ছিল জার্মানির মিরোস্লাভ ক্লোজার ১৯টি।

/টিএ/আইএ/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
চামড়া খাতে সংকট কাটাতে সরকারের নতুন পরিকল্পনা
চামড়া খাতে সংকট কাটাতে সরকারের নতুন পরিকল্পনা
এবার রাঙামাটির সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি
এবার রাঙামাটির সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি
৩০০ কোটির অবৈধ সম্পদ, পুলিশের ডিএসপি গ্রেফতার
৩০০ কোটির অবৈধ সম্পদ, পুলিশের ডিএসপি গ্রেফতার
ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে সোচ্চার ইউরোপীয় পার্লামেন্ট, তদন্ত দাবি
ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে সোচ্চার ইউরোপীয় পার্লামেন্ট, তদন্ত দাবি
সর্বাধিক পঠিত
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ
প্রতিমন্ত্রীর এক চিঠিতে ১৭ দিনের মাথায় সদরঘাট থানার ওসি প্রত্যাহার
প্রতিমন্ত্রীর এক চিঠিতে ১৭ দিনের মাথায় সদরঘাট থানার ওসি প্রত্যাহার
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী