অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে

স্পোর্টস ডেস্ক 
০৮ মে ২০২৬, ১৩:৫৪আপডেট : ০৮ মে ২০২৬, ১৩:৫৪

লা লিগার শিরোপা দৌড়ে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদের অস্থিরতা এবার প্রভাব ফেললো অনুশীলনেও। ক্লাসিকোর আগে সতীর্থ অরেলিয়েন চুয়ামেনির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আহত হয়েছেন ফেদেরিকো ভালভার্দে। ঘটনায় দুই মিডফিল্ডারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘দলের অনুশীলন চলাকালীন ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় আমাদের খেলোয়াড় ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়ান চুয়ামেনির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই দুই খেলোয়াড়ের বিষয়ে নেওয়া চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।‘

ক্লাবটির অনুশীলনে ফাউলকে কেন্দ্র করে তর্কে জড়ান ভালভার্দে ও চুয়ামেনি। পরিস্থিতির এত-ই অবনতি ঘটে যে তারা একে অপরকে ধাক্কাধাক্কিও করেন। পরদিন বৃহস্পতিবার এই ঘটনারই রেশ ধরে ড্রেসিংরুমে দুই খেলোয়াড়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতি হয়। এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে একটি টেবিলে ধাক্কা লাগলে ভালভার্দের কপাল ফেটে যায়। এই ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এই মিডফিল্ডারকে।

এই আঘাতের কারণে ১০ থেকে ১৪ দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে ভালভার্দেকে। ফলে রবিবার বার্সেলোনার বিপক্ষে হাইভোল্টেজ এল ক্লাসিকোতে উরুগুয়ের এই মিডফিল্ডারকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।

হাসপাতাল থেকে ফিরে এক দীর্ঘ বিবৃতিতে নিজের দায় স্বীকার করেছেন ভালভার্দে। খেলার ক্লান্তি এবং দলের নাজুক পরিস্থিতির হতাশা থেকে এই ঝামেলার সূত্রপাত বলে জানান তিনি। 

সতীর্থের হাতে সরাসরি আঘাত পাওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেছেন, ‘তর্কের এক পর্যায়ে আমি দুর্ঘটনাক্রমে একটি টেবিলে আঘাত পাই, যার ফলে কপাল কেটে যায়। চুয়ামেনি আমাকে আঘাত করেনি, আর আমিও তাকে আঘাত করিনি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
জুলাইযোদ্ধাদের ‘মারার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার’ ঘোষণা, থানায় অভিযোগ
জুলাইযোদ্ধাদের ‘মারার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার’ ঘোষণা, থানায় অভিযোগ
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০৬, মামলা ৫০
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০৬, মামলা ৫০
অশ্রুসিক্ত রোনালদোর বিদায়, মাঠেই জড়িয়ে ধরলেন তরুণ ইয়ামাল
অশ্রুসিক্ত রোনালদোর বিদায়, মাঠেই জড়িয়ে ধরলেন তরুণ ইয়ামাল
বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে পারেনি তিন ফ্লাইট
বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে পারেনি তিন ফ্লাইট
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা