৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ১১:০৬আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১১:০৬

জার্মান ফুটবলে বায়ার্ন মিউনিখের একাধিপত্যই চলছে। সর্বশেষ রেকর্ড ৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করেছে তারা। তাও আবার করেছে ৪ ম্যাচ বাকি থাকতে।

হ্যারি কেইন মৌসুমের ৩২তম গোল করে বায়ার্ন মিউনিখকে ৪-২ ব্যবধানে স্টুটগার্টের বিপক্ষে ঘরের মাঠে জয় এনে দিতে ভূমিকা রেখেছেন।  শুরুতে গোল করেছেন গুরেইরো। তার পর স্কোরশিটে নাম তুলেছেন নিকোলাস জ্যাকসন, আলফোনসো ডেভিস। সর্বশেষটি করেছেন কেইন। 

গত ১৪ মৌসুমের মধ্যে ১৩টিতেই শিরোপা জিতেছে বাভারিয়ান জায়ান্টরা। তাদের মোট লিগ শিরোপা এখন ৩৫। যেখানে অন্য কোনো দল এখনও দুই অঙ্কে পৌঁছাতে পারেনি।

এখন পর্যন্ত বায়ার্ন করেছে ১০৯ গোল, যা বুন্দেসলিগার ইতিহাসে সর্বোচ্চ। ১৯৭১-৭২ মৌসুমের আগের রেকর্ডকেও তারা ছাড়িয়ে গেছে ৮ গোল বেশি করে। 

পয়েন্ট টেবিলে বায়ার্নের পয়েন্ট এখন ৭৯ এবং গোল ব্যবধান ৮০। মৌসুম যদি এখনই শেষ হতো, তাহলে বুন্দেসলিগার ইতিহাসে প্রথম দল হিসেবে পয়েন্টের চেয়েও বেশি গোল ব্যবধান নিয়ে মৌসুম শেষ করতো তারা।

বাকি চার ম্যাচে জিততে পারলে বায়ার্নের পয়েন্ট দাঁড়াবে ৯১। যা ২০১২-১৩ মৌসুমে ট্রেবলজয়ী দলের সমান রেকর্ড।

অবশ্য শিরোপা জিতলেও মৌসুম শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। রবিবার শিরোপা নিশ্চিতের পরও দলে দেখা যায়নি মাত্রাতিরিক্ত উদযাপন। কারণ সামনে এখনো দুটি ট্রফির লড়াই বাকি।

বুন্দেসলিগায় ১৫ পয়েন্ট ব্যবধানে শীর্ষে থাকা বায়ার্ন বুধবার জার্মান কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে বায়ার লেভারকুসেনের। এরপর ২৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে তারা খেলবে পিএসজির বিপক্ষে।

কোম্পানি বলেছেন, ‘মৌসুম এখনো শেষ হয়নি। জেতার মতো আরও কিছু বাকি আছে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সম্ভবত সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। তবে তার আগে আমাদের সামনে লেভারকুসেন।’

তিনি আরও বলেছেন, ‘এখানেই থামতে চাই না। এখন আসছে ভাগ্য নির্ধারণের মুহূর্ত। আমরা এগুলোর জন্য প্রস্তুত, তবে জানি কাজটা কঠিন হবে। আমাদের আত্মবিশ্বাস আছে, আর ফুটবলে সেটাই অনেক বড় বিষয়।’

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
অ্যাতলেতিকোকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ 
সর্বশেষ খবর
পুশইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু
পুশইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু
স্টিল শিল্পে কর-শুল্ক চাপ, উৎপাদন ব্যয় বাড়ার শঙ্কা
স্টিল শিল্পে কর-শুল্ক চাপ, উৎপাদন ব্যয় বাড়ার শঙ্কা
বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
হামের উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ, শনাক্ত হাজারের বেশি
হামের উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ, শনাক্ত হাজারের বেশি
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন
আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন