হাসপাতাল থেকে যেমন এসেছেন ‌‘তেমনই’ আছেন খালেদা জিয়া

সালমান তারেক শাকিল
২৫ জুন ২০২১, ০২:৩৮আপডেট : ২৫ জুন ২০২১, ০২:৩৮

২৭ এপ্রিল ভর্তির পর এভার কেয়ার হাসপাতাল থেকে শনিবার (১৯ জুন) রাত ৯টার দিকে গুলশানের বাসভবনে ফিরেন খালেদা জিয়া। চিকিৎসকেরা সেদিন রাতে গণমাধ্যমকে জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অসুখগুলো স্থিতাবস্থায় আসলেও বাসায় রেখেই চিকিৎসা চলবে। একইসঙ্গে তার লিভারের সমস্যার কারণে উন্নত চিকিৎসার প্রয়োজন। খালেদা জিয়ার সেই অবস্থার কোনও পরিবর্তন হয়নি।

শুক্রবার (২৫ জুন) রাত ১টার দিকে বেগম জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের। তিনি জানান, বাসায় ফেরার সময় যেমন ছিলেন তেমনই আছেন বেগম জিয়া।

চিকিৎসক দলের একজন সদস্য জানান, বেগম জিয়ার নিয়মিত স্বাস্থ্য-পর্যবেক্ষণ করেন তারা। প্রতিদিনই দুই একজন চিকিৎসক গিয়ে কথা বলেন তার সঙ্গে। ২৪ জুন (বৃহস্পতিবার) রাতেও কয়েকজন গিয়েছিলেন, তার সঙ্গে কথা বলেছেন। তিনি স্বাভাবিক আছেন।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়টি কত দূর? এমন প্রশ্নে ডা. এজেডএম জাহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের পক্ষ থেকে ফরমালি বলা হয়েছে, ম্যাডামের উন্নত চিকিৎসা প্রয়োজন। এখন এটা সরকারের ওপর নির্ভর করছে, তারা ঠিক করবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বরত ডা. জাহিদ হোসেন জানান, বেগম জিয়া মানসিকভাবে ভালো আছেন।

আরও পড়তে পারেন: 

সম্পূর্ণ সুস্থ হননি খালেদা জিয়া, উন্নত চিকিৎসার পরামর্শ

/এমপি/
সম্পর্কিত
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
লংমার্চে বিরোধী দলের অর্জন কী
জামিনে মুক্তি পাওয়া ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
পুঠিয়ার প্রাচীন মন্দিরপল্লিতে অনন্য স্থাপত্যের বড় আহ্নিক মন্দির
পুঠিয়ার প্রাচীন মন্দিরপল্লিতে অনন্য স্থাপত্যের বড় আহ্নিক মন্দির
অ্যালগরিদমের নিয়ন্ত্রণ থেকে ব্যবহারকারীকে মুক্তির পরিকল্পনা অস্ট্রেলিয়ার
অ্যালগরিদমের নিয়ন্ত্রণ থেকে ব্যবহারকারীকে মুক্তির পরিকল্পনা অস্ট্রেলিয়ার
১৪২ পদে নিয়োগ দেবে সমরাস্ত্র কারখানা, আজ থেকে আবেদন শুরু 
১৪২ পদে নিয়োগ দেবে সমরাস্ত্র কারখানা, আজ থেকে আবেদন শুরু 
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন