বাক-বুদ্ধি প্রতিবন্ধীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

শরীয়তপুর প্রতিনিধি
২৫ জুন ২০২১, ১৭:৩২আপডেট : ২৫ জুন ২০২১, ১৭:৩২

শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক বাক ও বুদ্ধি প্রতিবন্ধীকে (১৯) ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীকে শুক্রবার (২৫ জুন) দুপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর পিতা বুধবার (২৪ জুন) রাতে জাজিরা থানায় মামলাটি করলে আজ সকালে অভিযুক্ত মো. আবু সালাম ফরাজীকে (৫৫) গ্রেফতার করে পুলিশ। আবু সালাম ফরাজী জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের গঙ্গা প্রসাদ ফরাজীকান্দি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সালাম ফরাজী ওই প্রতিবন্ধীকে বুধবার তার বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনাটি স্থানীয়ভাবে জানাজানি হলে ওইদিন রাতেই ভুক্তভোগীর পিতা বাদী হয়ে জাজিরা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ওই কিশোরীর বাবা গতকাল রাতে থানায় অভিযোগ করলে, আবু সালাম ফরাজীকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
টাকার বান্ডিল দেখে ড্রাইভার-হেলপার মিলে হত্যা, লাশ ফেলা হয় এক্সপ্রেসওয়েতে
সর্বশেষ খবর
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন