সাইবার নিরাপত্তা আইনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ মে ২০২৫, ১৯:৩০আপডেট : ২১ মে ২০২৫, ১৯:৩০

মানিকগঞ্জে সাইবার নিরাপত্তা আইনের করা মামলায় গ্রেফতার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা। সদর থানা পুলিশ বুধবার (২১ মে) সকালে তাদেরকে গ্রেফতার করে। বিভিন্ন ব্যক্তিকে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি, পুলিশের সঙ্গে অসদাচরণসহ অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

তারা হলেন- পৗরসভার উত্তর সেওতা এলাকার মতিয়ার রহমানের ছেলে মেহেরাব হোসেন (১৯) ও শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় রজ্জব মোল্লার ছেলে আশরাফুল ইসলাম রাজু (২১)। তারা দুই জনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব পদে আছেন। মানিকগঞ্জ পুলিশ সুপার ইয়াসমিন খাতুন এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানান।

সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিমদাশড়া আমজাদ হোসেনের ছেলে সাংবাদিক আনিসুর রহমান সাব্বিরের করা এক মামলায় মঙ্গলবার সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

তাদের বিষয়ে ওসি বলেন, মেহেরাব হোসেন ও আশরাফুল ইসলাম রাজুর বিরুদ্ধে পলাতক আওয়ামী লীগসহ অনেকের বিরুদ্ধে মামলা করে এবং তা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে বড় অঙ্কের চাঁদাবাজির অভিযোগ আছে। পাশাপাশি পুলিশের সঙ্গে অসদাচরণ করার অভিযোগ রয়েছে।

এজাহারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বাদী আনিসুর রহমান সাব্বিরের কাছে দুই লাখ টাকা চাঁদা দারি করে। তিনি দিতে অস্বীকার করায় প্রাণনাশের হুমকি প্রদান ও পরে বিভিন্ন পেজ-গ্রুপে মানহানিকর স্ট্যাটাস দেয়। চাঁদা দাবির নম্বরের সূত্র ধরে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে ও তাদের কাছ থেকে পাওয়া মোবাইলে তাদের মধ্যে যোগসাজশের প্রমাণ পাওয়া গেছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রমজান মাহমুদ জানান, মেহেরাব হোসেন ও আশরাফুল ইসলাম রাজু জুলাই আগস্টে ফ্যাসিবাদ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং অভ্যুত্থানে সাহসী ভূমিকা রেখেছেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী