অসুস্থ বাবার জন্য দোয়া চাইলেন শায়রুল কবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ০৩:৩৬আপডেট : ২২ মে ২০২৫, ১২:৩৯

ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের বাবা আব্দুর রহিম খান। বৃহস্পতিবার (২২ মে) মধ্যরাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান শায়রুল কবির খান নিজেই।

বুধবার (২১ মে) সকালে নেত্রকোনা নিজ বাড়িতে স্বাভাবিকভাবে দিন শুরু হলেও হঠাৎই ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন আব্দুর রহিম খান। এরপর তাকে নেত্রকোনায় স্থানীয় সদর হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই ভর্তি আছেন আব্দুর রহিম খান।

পারিবারিকসূত্রে জানা গেছে, নেত্রকোনায় প্রাথমিক চিকিৎসার পরপরই তাকে পাঠানো হয় ময়মনসিংহ পপুলার হাসপাতালের দিকে। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়া ও নিউরো মেডিসিনের অধ্যাপক মানবেন্দ্র ভট্টাচার্য পরীক্ষা করেন। চিকিৎসকেরা জানান, অবস্থা জটিল হলেও এখনই ভয়ের কিছু নেই।

তাদের পরামর্শে দ্রুত ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, অধ্যাপক এমদাদুল হকের অধীনে।

রাত পৌনে দুইটার দিকে শায়রুল খান বলেন, ‘বাবা চোখ খুলছেন, একটু একটু করে সাড়া দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, এখন অনেকটা ভরসা পাচ্ছি। সবাই দোয়া করবেন।’

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে শায়রুল কবির খান তার বাবার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

/এসটিএস/এস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী