জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২১, ০০:৩১আপডেট : ২৬ জুন ২০২১, ০০:৪৬

শহীদ জননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২৬ জুন) স্মারক বক্তৃতা, স্মৃতি পদক প্রদান ও আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এছাড়া, তার স্মরণে সভা করবে ছাত্র ইউনিয়ন।

শুক্রবার (২৫ জুন) নির্মূল কমিটি জানিয়েছে, শহীদ জননীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ‘জাহানারা ইমাম স্মারক বক্তৃতা’, আলোচনা সভা এবং ‘জাহানারা ইমাম স্মৃতিপদক’ প্রদানের আয়োজন করা হয়েছে। ওয়েবিনারে ‘জাহানারা ইমাম স্মারক বক্তৃতা’ প্রদান করবেন কথাশিল্পী সেলিনা হোসেন।

কমিটি আরও জানায়, ধর্মনিরপেক্ষ মানবতার আন্দোলনে বিশেষ অবদানের জন্য প্রতি বছরের মতো এ বছরও বরেণ্য ব্যক্তিত্ব ও সংগঠনকে ‘জাহানারা ইমাম স্মৃতি পদক’ প্রদান করা হবে। এ বছর (২০২১) ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুর সরকারের সময় মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পুনর্বাসন কার্যক্রমের সঙ্গে যুক্ত সমাজকর্মী মালেকা খান এবং সংগঠন হিসেবে ‘বাংলাদেশ নারী প্রগতি সংঘ’-কে জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান করা হবে। গত বছর করোনা মহামারি সংক্রমণজনিত লকডাউনের কারণে জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল, যা এ বছর প্রদান করা হবে।

গত বছর (২০২০) ব্যক্তি হিসেবে পশ্চিমবঙ্গের বিশিষ্ট বাউল গবেষক অধ্যাপক শক্তিনাথ ঝা এবং সংগঠন হিসেবে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’-কে জাহানারা ইমাম স্মৃতি পদক প্রদান করা হবে।

এদিকে, জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শনিবার সন্ধ্যা ৬টায় শাহবাগ প্রজন্ম চত্বরে স্মরণসভা এবং মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচি পালন করবে।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকীতে জাসদের স্মরণসভা
জাহানারা ইমাম সংগ্রহের বই সম্পর্কিত বিতর্ক বিষয়ে বাংলা একাডেমির বক্তব্য
‘জাহানারা ইমামের আন্দোলন আজও প্রাসঙ্গিক’
সর্বশেষ খবর
সাবেক মালিকদের ব্যাংক ফেরত পাওয়ার সুযোগ রাখা ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
সাবেক মালিকদের ব্যাংক ফেরত পাওয়ার সুযোগ রাখা ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
লংমার্চে বিরোধীদলের অর্জন কী
লংমার্চে বিরোধীদলের অর্জন কী
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের