পুলিশের জন্য পুলকের সুরে গাইলেন সাবিনা ইয়াসমিন

বিনোদন রিপোর্ট
২৬ জুন ২০২১, ০১:১৭আপডেট : ২৬ জুন ২০২১, ১৮:০১

এবারই প্রথম কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের জন্য সুর করলেন এই প্রজন্মের সংগীতশিল্পী পুলক অধিকারী। অন্যদিকে এবারই প্রথম দুজনে গান করলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য।

রেকর্ডিংয়ে পুলকের সেলফিতে সুমন কল্যাণ, কবির বকুল ও সাবিনা ইয়াসমিন কে রেখেছে নিরাপদ আমায়/ কে বিপদে পাশে দাঁড়ায়- এমন কথায় সাজানো গানটি লিখেছেন কবির বকুল। ‘জনতার পুলিশ’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

২৪ জুন মগবাজারের একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। গানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আরভী রাজ্জাক।

গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘কবির বকুলের লেখা অসংখ্য গানে কণ্ঠ দিয়েছি। বরাবরের মতো পুলিশকে নিয়ে লেখা এই কথাগুলোও আমাকে মুগ্ধ করেছে। একইসঙ্গে মুগ্ধ হয়েছি পুলকের সুর আর সুমনের সংগীতায়োজনে। চেষ্টা করেছি, গানের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদানের কথা তুলে ধরতে।’

সুরকার পুলক বলেন, ‘কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যামের সঙ্গে আগেও আমি প্লেব্যাক করেছি। তবে উনার জন্য এবারই সুর করার সৌভাগ্য হয়েছে আমার। চেষ্টা করেছি, নিজের সেরাটা তুলে ধরার। বাকিটা বলতে পারবেন শ্রোতা ও পুলিশ বাহিনীর সদস্যরা। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই কবির বকুল ভাইয়ের প্রতি। কারণ উনার কারণেই আমি এই সুযোগটি পেয়েছি।’

জানা গেছে, শিগগিরই গানটির অডিও-ভিডিও প্রকাশ হবে ডিজিটাল মাধ্যমে।

/এমএম/
সম্পর্কিত
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
৪৪ বছর পর একই গান গাইলেন সাবিনা ইয়াসমীন!
৪৪ বছর পর একই গান গাইলেন সাবিনা ইয়াসমীন!
সাবিনা ইয়াসমীনের জন্মদিনে...
সাবিনা ইয়াসমীনের জন্মদিনে...
বিনোদন বিভাগের সর্বশেষ
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ