৪৪ বছর পর একই গান গাইলেন সাবিনা ইয়াসমীন!

বিনোদন রিপোর্ট
১২ মার্চ ২০২৬, ১৩:৩০আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৫:১৩

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অবিস্মরণীয় এবং তুমুল জনপ্রিয় গান ‘এই মন তোমাকে দিলাম’। কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন গানটি গেয়েছিলেন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমার জন্য। গানটি আজও জড়িয়ে আছে দেশের মানুষের অনুভূতিতে। দীর্ঘ ৪৪ বছর পর সেই গানটি আবার সিনেমার জন্য গাইলেন সাবিনা ইয়াসমীন। 

গানটির নতুন সংগীতায়োজনে স্থান পাচ্ছে ‘দম’ সিনেমায়।  

‘এই মন তোমাকে দিলাম’ গানটির কথা লিখেছেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ। ‘দম’ সিনেমার জন্য নতুন করে নির্মিত গানটির শিরোনামও ‘এই মন তোমাকে দিলাম’। তবে এতে যুক্ত হয়েছে নতুন কিছু কথা, যা লিখেছেন তন্ময় পারভেজ। তাতে সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। 

১১ মার্চ দুপুরে রাজধানীতে একটি স্টুডিওতে হয় গানটির রেকর্ডিং। এই নতুন সংস্করণে সাবিনা ইয়াসমীনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস। রেকর্ডিংয়ের ফাঁকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাবিনা ইয়াসমীন বলেন, ‘নতুন এই গানটা আমার ভালো লেগেছে বলেই কাজটা করছি। তাছাড়া নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে।’ 

রেকর্ডিং শেষে তিনি ‘দম’  সিনেমার অভিনয়শিল্পী আফরান নিশো ও পূজা চেরীর অভিনয়েরও প্রশংসা করেন এবং সিনেমাটির সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান এই শিল্পী। রেকর্ডিংয়ে সংশ্লিষ্টরা সিনেমায় গানটি ব্যবহারের প্রাসঙ্গিকতা নিয়ে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘‘দম’ বাংলাদেশী গল্পের সিনেমা, সাধারণ মানুষের জ্বলে ওঠার সিনেমা, ইমোশনাল সিনেমা। আমরা সিনেমায় এমন একটা গান রাখতে চেয়েছি যেটা সব রকম অনুভূতিকে স্পর্শ করে। ‘এই মন তোমাকে দিলাম’ গানটা এখন আর শুধু একটা গান না, এর সঙ্গে একটা জাতির অনুভূতি, ভালোবাসা, স্মৃতি, আনন্দ–বেদনা জড়িয়ে আছে। ‘দম’ সিনেমাটাও এমন! যে গল্পটা দর্শকদের নানা রকম অনুভূতিকে স্পর্শ করে যাবে।’’
 
নির্মাতা আরও জানান, গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল এবং মেয়ে দিঠি আনোয়ার অত্যন্ত আনন্দের সঙ্গে সিনেমাটিতে গানটি ব্যবহারের অনুমতি দিয়েছেন, গান রেকর্ডিংয়ের সময় তারা উপস্থিত ছিলেন এবং পুরো টিমের জন্য শুভকামনা জানিয়েছে।

এমন একটি কালজয়ী গানের অংশ নিয়ে নতুন একটি গান তৈরি করা বেশ কঠিন বলেই মনে করেন সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধি। তিনি বলেন, ‘যাদের গান শুনে বড় হয়েছি, তাদের একজনের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য আনন্দের। সাবিনা ইয়াসমীন যখন বললেন যে গানটি তার ভালো লেগেছে, সেটাই আমার জন্য বড় প্রাপ্তি।’

ফার্স্ট লুক:‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই এবং চরকি। ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনে সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদের ও রবিউল আলম রবি।

/এমএম/
সম্পর্কিত
সাবিনা ইয়াসমীনের জন্মদিনে...
সাবিনা ইয়াসমীনের জন্মদিনে...
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান
‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীন
‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীন
তবুও কানাডা সফরে সাবিনা...
তবুও কানাডা সফরে সাবিনা...
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প