সাবিনা ইয়াসমীনের জন্মদিনে...

বিনোদন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৪

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিন ৪ সেপ্টেম্বর। শিল্পীর জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে বিশেষ কিছু। 

চ্যানেলটির ‘তারকা কথন’ অনুষ্ঠানে শিল্পীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছেন সংগীতের দুই গুণী ব্যক্তিত্ব সৈয়দ আবদুল হাদী ও কনকচাঁপা। তাদের সঙ্গে ছিলেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ। 

বিশেষ এই ‘তারকা কথন’-এ উঠে এসেছে সাবিনা ইয়াসমীনের শিল্পী হয়ে ওঠার গল্প, ছেলেবেলার স্মৃতি, সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক, গান তৈরির নেপথ্যের অনেক গল্প। তিনি বলেছেন প্রথম চলচ্চিত্রে প্লে-ব্যাক এবং শিল্পী জীবনে জন্মদিন উদযাপনের নানা ঘটনা। সাবিনা ইয়াসমীনের জন্মদিনে... অনুষ্ঠানটি গত ২৬ আগস্ট চ্যানেল আই স্টুডিওতে ধারণ করা হয়। যা সাবিনা ইয়াসমীনের জন্মদিন উপলক্ষে ৪ সেপ্টেম্বর প্রচার করা হবে দুপুর ১২টা ৩০ মিনিটে, চ্যানেল আই পর্দায়। এটি পরিচালনা করেছেন অনন্যা রুমা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
৪৪ বছর পর একই গান গাইলেন সাবিনা ইয়াসমীন!
৪৪ বছর পর একই গান গাইলেন সাবিনা ইয়াসমীন!
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল