কৃষি সাংবাদিক ফোরামের সভাপতি ইফতেখার সম্পাদক শাহীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২১, ০১:৫০আপডেট : ২৭ জুন ২০২১, ০১:৫১

বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) ২০২১-২২ মেয়াদের ২৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম ইফতেখার মাহমুদ এবং সাধারণ সম্পাদক বণিক বার্তার উপ-নগর সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।

শনিবার (২৬ জুন) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) ট্রেনিং বিল্ডিং অডিটরিয়ামে বিএজেএফ’র তৃতীয় দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।

কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ইত্তেফাকের এম এ জলিল মুন্না (ইত্তেফাক), সহ-সভাপতি ফাইনান্সিয়াল এক্সপ্রেসের ইয়াসির ওয়ার্দাদ তন্ময়, যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের জহির মুন্না ও সারাবাংলা ডটনেটের এমদাদুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আবু খালিদ, সহ-সাংগঠনিক সম্পাদক কালের কণ্ঠের রোকন উদ্দিন মাহমুদ ও অর্থ-সম্পাদক ডেইলি সানের আনম মহিবুব উজ জামান।

সংগঠনটির প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলানিউজ২৪.কমের মফিজুল সাদিক, দফতর সম্পাদক সকালের সময়ের আল-আমিন, প্রকাশনা সম্পাদক সমকালের জাহিদুর রহমান, গবেষণা সম্পাদক যমুনা টেলিভিশনের সুশান্ত সিনহা, নারী বিষয়ক সম্পাদক ৭১ টেলিভিশনের কাবেরী মৈত্রেয়, প্রশিক্ষণ সম্পাদক দ্যা বিসনেস পোস্ট’র মেহেদী আল-আমিন, আন্তর্জাতিক সম্পাদক ডেইলি স্টারের মোহাম্মদ আল-মাসুম মোল্লা, তথ্য সম্পাদক বিটিভির মিনাক্ষী চৌধুরি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক দ্যা বিসনেস স্টান্ডার্ডের মো. শওকত আলী ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক পদে পলিটিক্স নিউজ২৪.কমের সালেহ মোহাম্মদ রশীদ অলক।

অন্যদিকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, আমাদের সময়ের আবু আলী, নিউ এজের ইমরান হোসেন, বিটিভির দিনার সুলতানা, সময় টেলিভিশনের শুভ খান ও ভোরের কাগজের মরিয়ম সেজুতি।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু