অতিরিক্ত সময়ের দুই গোলে ইতালি শেষ আটে

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২১, ০৩:৫২আপডেট : ২৭ জুন ২০২১, ০৪:০৩

বল দখলের সঙ্গে আক্রমণে এগিয়ে থেকেও গোল পাচ্ছিলো না ইতালি। প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙা কঠিনই হয়ে পড়েছিল। তাই তো ডাগ আউটে রবার্তো মানচিনির উৎকণ্ঠা ছিল দেখার মতো। নির্ধারিত সময়ের খেলায় কোনও দলই গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই সময়ে এসে অবশেষে মানচিনি হাফ ছেড়ে বেঁচেছেন। টাইব্রেকারে যাওয়ার আগে ম্যাচের নিষ্পত্তি হয়েছে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই দুই গোল দিয়েছে ইতালি! আর তাতেই ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ আটে জায়গা করে নিয়েছে ১৯৬৮ সালের চ্যাম্পিয়নরা। শনিবার রাতে শেষ ষোলর লড়াইয়ে ইতালির কাছে ২-১ গোলে হেরে অস্ট্রিয়া বিদায় নিয়েছে। সব রোমাঞ্চ ছিল এই অতিরিক্ত সময়েই। গোল তিনটি হয়েছে এই সময়েই!

ম্যাচের ৯৫ মিনিটে বদলি খেলোয়াড় চিয়েসা বাম পায়ের জোরালো ভলিতে লক্ষ্যভেদ করে ইতালিকে এগিয়ে নেন। এরপর ১০৫ মিনিটে পেসিনা কোনাকোনি শটে লক্ষ্যভেদ করে দলের নিশ্চিত করেন। আর ১১৪ মিনিটে কালাদিচ এক গোল শোধ দিয়ে অস্ট্রিয়াকে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষরক্ষা করতে পারেননি।

ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের প্রথমার্ধে ইতালি আক্রমণে এগিয়ে ছিল। কিন্তু একের পর এক আক্রমণ গড়েও লক্ষ্যভেদ করতে পারছিলো না আজ্জুরিরা।

১১ মিনিটে স্পাইনাজ্জোলার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ১৬ মিনিটে বারেল্লার শট গোলকিপার পা দিয়ে রুখে দেন। ৩২ মিনিটে তো সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়। বক্সের বাইরে থেকে ইমোবাইলের জোরালো শট পোস্টের কানায় লেগে ফিরে আসে। ৪৩ মিনিটে স্পাইনাজ্জোলার শট পোস্টের বাইরে দিয়ে গেলে এই অর্ধে গোল পাওয়া হয়নি।

ইতালির আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে অস্ট্রিয়া প্রতি আক্রমণে উঠে একাধিকবার ভয় ধরানোর চেষ্টা করেছে। কিন্তু কোনও আক্রমণই ইতালির গোলকিপারকে বড় পরীক্ষায় ফেলতে পারেনি।

তবে বিরতির পর অস্ট্রিয়া ডিফেন্সিভ কৌশল থেকে কিছুটা বেরিয়ে আসে। গোলের সুযোগও পায় তারা। যদিও সফল হতে পারেনি। ৫২ মিনিটে আলাবার ফ্রি-কিক ক্রস বারের ওপর দিয়ে যায়। ১০ মিনিট পর সাবিটজারের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হয়। আর অস্ট্রিয়ার দুর্ভাগ্য, আলাবার হেড থেকে হেডেই বল জালে জড়ান আরনাউটোভিচ। কিন্তু ভিএআর দেখে অফসাইডের কারণে গোলের বাঁশি বাজেনি।

ইতালি পরের অর্ধেও কম চেষ্টা করেনি। সুযোগ এসেছে। কিন্তু রবার্তো মানচিনির দল কিছুতেই গোলখড়া কাটাতে পারেনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে এসে ম্যাচের নিষ্পত্তি হয়েছে।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বশেষ খবর
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’