রিমান্ডে যৌন নির্যাতনের অভিযোগ: ওসি ও পরিদর্শক প্রত্যাহার 

বরিশাল প্রতিনিধি
০৫ জুলাই ২০২১, ১৫:৩৫আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৬:৩৭

রিমান্ডে হত্যা মামলার নারী আসামিকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় উজিরপুর মডেল থানার ওসি ও পরিদর্শককে (তদন্ত) প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়েছে। ডিআইজি এসএম আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৫ জুলাই) দুপুরে ওসি জিয়াউল আহসান এবং পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলামকে প্রত্যাহার করা হয়। অভিযুক্ত পরিদর্শক মাইনুল ইসলাম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন।

ডিআইজি আক্তারুজ্জামান বলেন, দায়িত্বে অবহেলায় ওই দুই পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে বরিশাল পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

রিমান্ডে যৌন নির্যাতনের অভিযোগ, মেডিক্যাল পরীক্ষার প্রতিবেদন আদালতে 

এদিকে আদালতের নির্দেশে রবিবার দুপুরে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এস এম সাইফুল ইসলাম ওই নারী আসামির শারীরিক অবস্থার প্রতিবেদন জমা দিয়েছেন। ওই প্রতিবেদনে তার শরীরে আঘাতের চিহ্ন থাকার বিষয়টি উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ২৬ জুন বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকা থেকে বাসুদেব চক্রবর্তী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বরুণ চক্রবর্তী ওই দিনই থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় নির্যাতনের শিকার নারীকে আসামি করা হয়। পরে পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের পর গত ৩০ জুন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজিরপুর আমলি আদালত ওই নারী আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ২ জুলাই ওই নারীকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আদালতে ওই নারী তার ওপর পুলিশ সদস্যরা শারীরিক এবং যৌন নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ করেন। আদালত একজন নারী কনস্টেবল দিয়ে তার দেহ পরীক্ষা করে শারীরিক এবং যৌন নির্যাতনের প্রাথমিক সত্যতা পান। পরে নারীর মেডিক্যাল পরীক্ষা করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে পিটিয়ে থানায় সোপর্দ
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের