শপিং মল ও দোকানপাট আটদিন খোলা থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ১৩:৪৩আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৬:৪১

ঈদুল আজহা উপলক্ষে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। আজ মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার পর শপিং মল বা মার্কেটসহ দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে পরের বৃহস্পতিবার (২২ জুলাই) পর্যন্ত আটদিন শপিং মল, মার্কেট ও অন্যান্য দোকানপাট খোলা থাকবে। সরকারি সকল বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ দূরত্ব বজায় রেখে রাজধানীর শপিং মল ও দোকানপাট খোলা রাখতে দোকান মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ঈদের আগে শপিং মল ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই মধ্য রাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আগে আরোপিত সকল বিধিনিষেধ শিথিল করা হলো।

একই প্রজ্ঞাপনে আগামী ২৩ জুলাই ভোর ৬টা থেকে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে; যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। এসময় শপিং মল বা মার্কেটসহ দোকানপাট বন্ধ থাকার কথাও জানানো হয়েছে।

আরও পড়ুন:
বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি
ঈদের তৃতীয়দিন থেকে ফের কঠোর বিধিনিষেধ
২৩ জুলাই থেকে পোশাক কারখানাও বন্ধ

/জিএম/এমএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বনের গল্প, মানুষের স্মৃতি ‘সুন্দরবন সংগ্রহশালা’
বনের গল্প, মানুষের স্মৃতি ‘সুন্দরবন সংগ্রহশালা’
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে আগুন, নামতে গিয়ে আহত অনেকে
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে আগুন, নামতে গিয়ে আহত অনেকে
মাইকের শব্দ বন্ধ করে শুকনের সংখ্যা বাড়ালো গ্রামটি
মাইকের শব্দ বন্ধ করে শুকনের সংখ্যা বাড়ালো গ্রামটি
ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবার ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবার ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর