রূপগঞ্জে মাদক সেবন করে মাতলামি, প্রতিবাদ করায় দুজনকে গুলি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৮ জুন ২০২৫, ১৭:১৫আপডেট : ২৮ জুন ২০২৫, ১৭:১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‌‘মাদক সেবন’ করে মাতলামির প্রতিবাদ করায় মাদকাসক্ত ব্যক্তির গুলিতে ইয়াছিন ও শিপন নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার মুড়াপাড়া টঙ্গীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- মুড়াপাড়ার হাউলিপাড়া এলাকার ইদু মিয়ার ছেলে ইয়াছিন ও টঙ্গীর ঘাট এলাকার আলাউদ্দিনের ছেলে শিপন।

আহত দুজনের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‌‘শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইয়াছিন তার স্ত্রীকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠান শেষে টঙ্গীর ঘাট এলাকায় বোনের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় সোহরাব হোসেন নামের এক যুবক মাদকাসক্ত অবস্থায় তাদের উদ্দেশ্য করে গালিগালাজ করেন। ইয়াছিন প্রতিবাদ করলে আরও বেশি উত্তেজিত হন সোহরাব। পরে ইয়াছিন তার খালাতো ভাই শিপনকে নিয়ে স্থানীয় অহিদুল্যার বাড়িতে গিয়ে বিষয়টি জানালে সোহরাব ক্ষিপ্ত হয়ে পিস্তল বের করে তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ইয়াছিনের মাথায় ও শিপনের পায়ে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ। সেইসঙ্গে মামলা দায়ের প্রক্রিয়াধীন।’

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী